Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

যুদ্ধবিরতি! গেহলট সরকারকে ১৫ দিন সময় দিয়ে দুর্নীতি-বিরোধী যাত্রা স্থগিত পাইলটের

আপাতত যুদ্ধবিরতি ঘোষণা করলেন শচীন পাইলট। কর্নাটক নির্বাচনে কংগ্রেসের অভূতপূর্ব সাফল্যের পর নিজের দলেরই গেহলট সরকারের বিরুদ্ধে তিনি দুর্নীতি-বিরোধী যাত্রা স্থগিত করে দিলেন। শচীন পাইলট সেজন্য ১৫ দিনের সময়সীমা দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে।

শচীন পাইলট গেহলট সরকারকে ১৫ দিনের সময়সীমা দিয়ে দুর্নীতি বিরোধী যাত্রা স্থগিত করেছেন। কংগ্রেস নেতা শচীন পাইলট সোমবার পাঁচ দিনের মাথায় দুর্নীতিবিরোধী যাত্রা শেষের কথা ঘোষণা করেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে তিনি বার্তা দিয়েছেন, বিজেপির বিগত বসুন্ধরা রাজে সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ব্যবস্থা নিতে হবে।

সুখের সেদিন! এখন দুই মেরুতে

শচীনের অভিযোগ, বসুন্ধরা রাজের নেতৃত্বাধীন আগের সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও কোনো কাজ করছেন না অশোক গেহলটের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার। অবিলম্বে কাজ করার জন্য ১৫ দিনের সময়সীমা দিয়েছেন তিনি। আপাতত কর্নাটকে বিজেপির বিরুদ্ধে বড়ো জয়ের পর যখন কংগ্রেস তা উদযাপনের মেজাজে রয়েছে, তখন শচীন স্থগিত রেখেছেন যাত্রা।

তবে কর্নাটকের সাফল্যের মধ্যেই রাজস্থান ইউনিটে যে একটি বড় সমস্যার সম্মুখীন হচ্ছে কংগ্রেস, তা স্পষ্ট। কংগ্রেস নেতা শচীন পাইলট সোমবার রাজস্থানে তাঁর দলের সরকার এবং মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বিরুদ্ধে সরব হয়েছেন। দুর্নীতির অভিযোগে তদন্তের জন্য ১৫ দিনের সময় দিয়েছেন তিনি।

দুর্নীতি-বিরোধী যাত্রা স্থগিত পাইলটের

এই সময়ের মধ্যে অশোক গেহলট সরকার ব্যর্থ হলে শচীন পাইলট রাজ্যব্যাপী বিক্ষোভ শুরু করার হুমকি দিয়েছেন। শচীন পাইলট বসুন্ধরা রাজের নেতৃত্বাধীন পূর্ববর্তী বিজেপি সরকারের দুর্নীতির মামলায় গেহলট সরকারের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে প্রতিবাদে পাঁচ দিনের 'জনসংঘর্ষ যাত্রা'র নেতৃত্ব দেন।

শচীন পাইলটের 'জনসংঘর্ষ যাত্রা' ১১ মে শুরু করেছিলেন। সোমবার তা শেষ হল। রাজস্থানের রাজধানী জয়পুরে শচীন পাইলট বলেন, "যদি এই মাসের শেষে আমাদের দাবি পূরণ না হয়, তাহলে আমি সমগ্র রাজ্যে জনসাধারণকে নিয়ে বৃহত্তর আন্দোলন' গড়ে তুলব।

দুর্নীতি-বিরোধী যাত্রা স্থগিত পাইলটের

তিনি বলেন, "আমরা এখন শুধু গান্ধীবাদী উপায়ে রাজস্থানে অনশন করেছি, যদি দুর্নীতির অভিযোগে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা পুরো রাজ্যজুড়ে আন্দোলন করব। আমরা প্রতিটি গ্রামে গ্রামে যাব।" পাইলট এবং গেহলটের মধ্যে মতপার্থক্য তীব্রতর হওয়ায় জল্পনা চলছে যে, পাইলট কংগ্রেস ছেড়ে যেতে পারেন।

শচীন পাইলট ও অশোক গেহলটের মধ্যে মতপার্থক্য ক্রমই তীব্রতর হচ্ছে। এ বছরই বিধানসভা নির্বাচন রাজস্থানে। তার আগে যেভাবে কংগ্রেসের অন্দর দুই প্রতিপক্ষের সংঘাত শুরু হয়েছে, তা কংগ্রেসের কাছে চিন্তার বিষয়। শুধু বিধানসভা নির্বাচনই নয়, তা ২০২৪ লোকসভা নির্বাচনের জন্যও বুমেরাং হতে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+