হাওয়া বদলাচ্ছে ১০ জনপথে, আঁচ করেই রাহুলের সুরে সুর মিলিয়ে মোদীকে আক্রমণে শান সচিন পাইলটের

হাওয়া বদলাচ্ছে ১০ জনপথে, আঁচ করেই রাহুলের সুরে সুর মিলিয়ে মোদীকে আক্রমণে শান সচিন পাইলটের

১০ জনপথের হাওয়া বদলাতে শুরু করেছে। জোর বাড়ছে রাহুল গান্ধীর। তার পরামর্শ মেনেই হয়েছে রদবদল। ছেটে ফেলা হয়েছে বিক্ষুব্ধদের। নবীন প্রবীণের লড়াই এখন সপ্তমে কংগ্রেসের অন্দরে। এই পরিস্থিতিতে নতুন করে জেগে উঠেছেন রাহুল পন্থীরা। বৃহস্পতিবার হঠাৎ করেই রাহুল গান্ধীর বক্তব্যকে সমর্থন জানালেন সচিন পাইলট। দেশের অর্থনীতি নিেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শানিয়েছিলেন রাহুল। সেই সুরেই সুর মেলালেন সচিন পাইলটও।

রাহুলকে সমর্থন সচিনে

রাহুলকে সমর্থন সচিনে

ফের রাজনীতির ময়দানে সুর চড়াতে শুরু করলেন সচিন পাইলট। রাজস্থান সংকট কাটিয়ে ওঠার পর নতুন উদ্যোমে শুরু করেছেন কাজ। উদ্যোম আরও বেড়েছে ১০ জনপথের হাওয়া বদল। গতকালই নতুন কমিটি গঠন করেছেন সোনিয়া গান্ধী। তাতে বাদ দেওয়া হয়েছে একাধিক বিক্ষুব্ধ প্রবীন নেতাকে। তার পরেই রাহুল পন্থীরা নতুন করে জোর পেয়েছেন।

 সচিনের আক্রমণ

সচিনের আক্রমণ

কংগ্রেস নেতা রাহুল গান্ধী কয়েকদিন পর পর দেশের অর্থনীতির বেহাল দশা নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন। তাতে সমর্থন করে সচিন পাইলট বলেছেন, আমি রাহুলজির প্রতিবাদকে সমর্থন করি। দেশের অর্থনীতি তলানিতে এসে ঠেকেছে। ২.১০ কোটি মানুষ কাজ হারিয়েছেন। কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের বেতন কাটা যাচ্ছে। চিন েদশের ভূখণ্ড ছিনিয়ে নিচ্ছে।

 চিনের দিকে দৃষ্টি ঘোরাচ্ছে মোদী

চিনের দিকে দৃষ্টি ঘোরাচ্ছে মোদী

দেশের অর্থনৈতিক সংকটের পরিস্থিতি ঢাকতে এবার চিনের সীমান্তে নিয়ে প্রচার চালাচ্ছে মোদী সরকার। জাতিয়তাবাদের উস্কানিতে দেশের ধুঁকতে থাকা অর্থনীতির পরিস্থিতি থেকে মানুষের নজর ঘোরানোর চেষ্টা করছে মোদী সরকার। এমনই অভিযোগ করেছেন সচিন পাইলট।

চিন নিয়ে মোদীকে আক্রমণ

চিন নিয়ে মোদীকে আক্রমণ

লাদাখে দেখের ভূখণ্ড দখল করে নিচ্ছে চিন। তারপরেও মোদী সরকার কোনও পদক্ষেপ করছে না বলে টুইটে অভিযোগ করেছিলেন রাহুল। তিনি লিখেছিলেন একেও কি মোদী সরকার ঈশ্বরের কাজ বলে মনে করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+