মায়াবতীর সঙ্গে জোট নিয়ে সিদ্ধান্ত নেবে নেতৃত্ব! রাজস্থান নিয়ে আর যা বললেন সচিন পাইলট
সামনের বিধানসভা নির্বাচনে তার দল কংগ্রেস রাজস্থানে নিরঙ্কুশ গরিষ্ঠতা পাবে। সাংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন, রাজ্য কংগ্রেস সভাপতি সচিন পাইলট। রাজ্যে যে বিএসপির প্রভাব রয়েছে, তা স্বীকার করে নিয়েছেন
সামনের বিধানসভা নির্বাচনে তার দল কংগ্রেস রাজস্থানে নিরঙ্কুশ গরিষ্ঠতা পাবে। সাংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন, রাজ্য কংগ্রেস সভাপতি সচিন পাইলট। রাজ্যে যে বিএসপির প্রভাব রয়েছে, তা স্বীকার করে নিয়েছেন তিনি। তবে মায়াবতীর সঙ্গে জোটের বিষয়ে দলের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছেন তিনি।

২০১৩ সালে রাজস্থানের ২০০টি আসনের মধ্যে বিজেপি ১৬৩টি আসন পেয়েছে। কংগ্রেস পেয়েছিল ২১টি আসন। অন্যান্যরা পেয়েছে ১৬টি আসন। বিজেপি পেয়েছিল ৪৫ শতাংশ, কংগ্রেস পেয়েছিল ৩৩ শতাংশ ও অন্যান্যরা পেয়েছিল ২২ শতাংশ ভোট।
এবিপি নিউজের সমীক্ষায় জানা যাচ্ছে, ২০১৮ সালে এই ভোট শেয়ার উল্টে যেতে পারে। বিজেপি পেতে পারে মাত্র ৩৯ শতাংশ ভোট। কংগ্রেস বেড়ে গিয়ে পেতে পারে ৪৪ শতাংশ ভোট শেয়ার। এছাড়া অন্যান্যরা পেতে পারে ১৭ শতাংশ ভোট শেয়ার।
সমীক্ষার ফলের পরেই প্রতিক্রিয়া জানান, রাজস্থান কংগ্রেসের সভাপতি সচিন পাইলট। তিনি বলেন, রাজস্থানে মূল লড়াই কংগ্রেস ও বিজেপি। বিএসপি-র কিছু ভোট রয়েছে। বিএসপির সঙ্গে জোটের বিষয়ে সিদ্ধান্ত নেবে নেতৃত্ব। তিনি বলেছেন সমীক্ষায় যে ফলের কথা বলা হচ্ছে, ভোটের আগে তাদের সেই অবস্থার আরও উন্নতি হবে বলেই বিশ্বাস তাঁর।












Click it and Unblock the Notifications