আদালতের বড় জয়ের পর উড়ান পাইলটের, বিদ্রোহের আগুনে গেহলটকে ছারকার করতে তৈরি সচিন

সচিনের বিদ্রোহ কি দলবিরোধী? এনিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে, বল গড়িয়েছে হাইকোর্টের গণ্ডি পেরিয়ে সুপ্রিমকোর্টে। এরই মধ্যে ফের ইঙ্গিতবহ ভাবে গেহলটের অপসারণের দাবিতে অনড় থেকে কংগ্রেসের থাকার কথা বললেন সচিন পাইলটের পক্ষের আইনজীবী নুকুল রোহতাগি। এদিন রাজস্থান হাইকোর্টের রায়দানের পর এই বিষয়ে মুখ খোলেন পাইলটের আইনজীবী।

কী বলেন সচিনের আইনজীবী?

কী বলেন সচিনের আইনজীবী?

সচিনের বিদ্রোহ প্রসঙ্গে রোহতাগি বলেন, 'কোনও মুখ্যমন্ত্রীর অপসারণের দাবি জানানোর অর্থ কখনই এটা হতে পারে না যে অপরজন দল ছাড়তে চাইছেন বা দল বিরোধী। সচিন নিজেই বলেছেন যে তিনি বিজেপিতে যাচ্ছেন না। তবে তিনি তাঁর মতামত জানাতে পিছপা হবেন না। সচিন কংগ্রেসেই থাকতে চান। তবে তিনি চান যে অশোক গেহলটকে সরানো হোক। এটা কোন দিক দিয়ে দলবিরোধী?'

আদালতে বড় জয় সচিন পাইলটের

আদালতে বড় জয় সচিন পাইলটের

প্রসঙ্গত, এদিন সকালেই কংগ্রেসের বিরুদ্ধে সচিন পাইলটের দায়ের করা মামলায় স্থিতাবস্থা জারির নির্দেশ দেয় রাজস্থান হাইকোর্ট। এই মামলায় কেন্দ্রকেও পক্ষ হতে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। অ্যাডিশনাল সলিসিটার জেনেরাল কেন্দ্রের হয়ে আদালতে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন রাজস্থান বিধানসভার অধ্যক্ষ সি পি জোশির আইনজীবী প্রতীক কাশিলাল।

কী বলে রাজস্থান হাইকোর্ট

কী বলে রাজস্থান হাইকোর্ট

রায়ে হাইকোর্ট জানিয়েছে, কেন্দ্রকে এই মামলায় একটি পক্ষ হিসেবে ধরে নেওয়া যেতে পারে। সচিন পাইলটের পক্ষ থেকেও আদালতে এই আবেদন করা হয়েছিল। পাশাপাশি স্থিতাবস্থা জারি করতেও নির্দেশ দেওয়া হয়েছে। যার ফলে এখন কোনওরকম ব্যবস্থা নিতে পারবেন না অধ্যক্ষ।

রাজস্থানে চূড়ান্ত রাজনৈতিক নাটক

রাজস্থানে চূড়ান্ত রাজনৈতিক নাটক

সম্প্রতি সচিন পাইলট ও ১৮ জন কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে নোটিস পাঠিয়েছিলেন রাজস্থান বিধানসভার স্পিকার। সেই নোটিসের বিরোধিতা করে রাজস্থান হাইকোর্টে যান প্রাক্তন সচিন পাইলট ও ১৮ জন বিধায়ক। এরপরই সুপ্রিম কোর্টে যান অধ্যক্ষ। তাঁর বক্তব্য, বিধানসভার বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না হাইকোর্ট। গতকাল তাঁর আর্জি খারিজ করে দেয় শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়, সিদ্ধান্ত জানাতে পারবে রাজস্থান হাইকোর্ট। সেই মতো আজ সকালে শুনানি শুরু হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+