'দুঃখ হচ্ছে..' মরুরাজ্যে রাজনীতির নাটকীয় মোড়ে পাল্টা তোপ সচিনের

'দুঃখ হচ্ছে..' মরুরাজ্যে রাজনীতির নাটকীয় মোড়ে পাল্টা তোপ সচিনের

তাঁর বিরুদ্ধে গদির লোভের অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে বিজেপি সঙ্গে আঁতাত গড়ে ঘোড়া কেনাবেচার অভিযোগ রয়েছে কংগ্রেসের অশোক শিবিরের থেকে। আর তার পর খোদ কংগ্রেসের অশোক গেহলটের অভিযোগ ছিল যে , 'সচিন আসলে কোনও কার্যকরী নেতাই নন।' এই সমস্ত অভিযোগের খাঁড়া মাথর ওপর নিয়ে এবার পাল্টা তোপ দাগলেন সচিন পাইলট।

 'ম্যান অফ দ্য মোমেন্ট' সচিন

'ম্যান অফ দ্য মোমেন্ট' সচিন

গোটা ভারতীয় মিডিয়ার নজর এই মুহূর্তে সচিন পাইলটের দিকে। যিনি আদালতের দ্বারস্থ হয়েছেন নিজের বিধায়ক পদ বাতিলের বিরুদ্ধে, যা পরোক্ষে কংগ্রেসকে ঠেকানোর নামান্তর। এদিকে, তাঁর বিরুদ্ধে ৩৫ কোটি টাকার অফার এক কংগ্রেস বিধায়ককে ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে। কংগ্রেস বিধায়ক গজরাজের দাবি, বিজেপিতে যোগদানের জন্য তাঁকে এমন টাকা অফার করেন সচিন।

 সচিনের দাবি

সচিনের দাবি

' আমি দুঃখিত তবে অবাক নই, এমন ভিত্তিহীন আফসোসজনক মন্তব্য আমার বিরুদ্ধে করার জন্য। এটা আমার ভাবমূর্তি নষ্ট করতে করা হয়েছে। আমি দলের কিছু উদ্বেগজনক বিষয় নিয়ে সরব হতেই এটা করা হচ্ছে। এই আক্রমণ আরও বাড়বে..।' এভাবেই গোটা প্রসঙ্গ সম্পর্কে বক্তব্য রাখেন সচিন।

 আইনি রাস্তায় যাওয়ার গর্জন

আইনি রাস্তায় যাওয়ার গর্জন

যে সমস্ত বিধায়ক সচিনের বিরুদ্ধে ঘোড়া কেনাবেচা নিয়ে অভিযোগ তুলেছেন, তাঁদের বিরুদ্ধে এবার আইনি রাস্তায় যাচ্ছেন সচিন। তাঁর দাবি, এখানেই শেষ নয়, এরপরও তাঁর বিরুদ্ধে একাধিক এই ধরনের অভিযোগ উঠবে। তবে তাতে তিনি অবদমিত হচ্ছেন না।

 ৩৫ কোটি ও সচিনের বার্তা

৩৫ কোটি ও সচিনের বার্তা

রাজস্থান কংগ্রেসের তরফে বিধায়ক গিরিরাজ মালিঙ্গা দাবি করেছেন, তাঁকে বিজেপিতে যোগ দেওয়ানোর জন্য সচিন পাইলট ৩৫ কোটি টাকার অফার দিয়েছিলেন। অশোক শিবিরের নেতা গিরিরাজ সহ কংগ্রেসের একটা বড় অংশ দাবি করছে, যে মধ্যপ্রদেশে বিজেপির যে দল কংগ্রেসে ভাঙন ধরিয়ে ছিল তারাই রাজস্থানে কাজ করছে। আর এই গোটা ষড়যন্ত্রের হোথা সচিন পাইলট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+