চাপ বাড়বে গেহলট সরকারের, আজ সকাল ১০টা সাংবাদিক বৈঠক করবেন সচিন
চাপ বাড়বে গেহলট সরকারের, আজ সকাল ১০টা সাংবাদিক বৈঠক করবেন সচিন
আজ বড় পরীক্ষা অশোক গেহলটের। সকাল ১০টায় সাংবাদিক বৈঠক করবেন বহিস্কৃত রাজস্থানের উপ মুখ্যমন্ত্রী সচিন পাইলট। গেহলট সরকারের অনেক কিছুই ফাঁস করতে পারেন তিনি। সচিনের এই সাংবাদিক বৈঠকের দিকেই নজর রেখেছে বিজেপিও।

বহিস্কৃত সচিন পাইলট
দলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিস্কার করা হয়েছে রাজস্থানের উপ মুখ্যমন্ত্রী সচিন পাইলটকে। প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকেও তাঁকে বহিস্কার করা হয়। সূত্রের খবর বিজেপির সঙ্গে হাত মিলিয়ে রাজস্থানের কংগ্রেস সরকার ফেলার চেষ্টা চালাচ্ছিলেন তিনি। সেই অভিযোগেই এই পদক্ষেপ কংগ্রেসের।

সচিনের প্রতিক্রিয়া
কংগ্রেস থেকে বহিস্কারের খবর জানার পর টুইট করে নিজের প্রতিক্রিয়া জানিয়েছিলেন সচিন। টুইটে তিনি লিখেছিলেন সত্যকে কখনও পরাজিত করা যায় না। তবে তিনি যে বিজেপিতে যাচ্ছেন না সেকথা জানিয়েছে তাঁর ঘনিষ্ঠ সহযোগী।

বিেজপির বৈঠকে বসুন্ধরা রাজে
রাজস্থানের পরিস্থিতি নিয়ে আজ বিশেষ বৈঠক ডেকেছে রাজস্থান বিজেপিও। তাতে থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া। তাতেই জল্পনা আরও বেড়েছে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে বন্ধুত্বের কারণে বসুন্ধরা রাজের সঙ্গে সুসম্পর্ক রয়েছে সচিন পাইলটের।

পদত্যাগ রাজস্থানে
সচিন পাইলটের বহিস্কার মেনে নিতে পারেনি অনেক কংগ্রেস নেতাই। টঙ্কে কংগ্রেস কার্যালয়ে গণ ইস্তফা শুরু হয়েগিয়েছে। সচিনপন্থী ২ বিধায়কও পদত্যাগ করেছেন। সচিন পাইলটকে পরিকল্পনা করেই সরিয়েছেন গেহলট এমনই অভিযোগ করা হচ্ছে।












Click it and Unblock the Notifications