অগ্নিপরীক্ষা দিলেই সচিনকে ফেরাবে দল! রাজস্থান পর্বে পাইলটের উপর ভরসা হারিয়েছে কংগ্রেস

সচিনকে দলে পুরনো হালে চাইলেও কংগ্রেস বুঝতে পারছে পথ আলাদা হয়ে গিয়েছে। সচিন হয়ত পুরনো রাস্তায় হাঁটবেন না আর। এই অবস্থায় ভঙ্গুর কংগ্রেস বুঝতে পারছে না কোন পথে সিদ্ধান্ত নিলে রাজস্থানে সরকার বাঁচানো যাবে বা রাজনৈতিক সঙ্কটমুক্তি ঘটবে। জানা গিয়েছে বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসে ফিরলেও সচিনকে রাজস্থান থেকে সরিয়ে জাতীয় স্তরের কোনও পদে বসানো হবে। এবং সচিনকে ফিরে আসতে হবে নিঃশর্তভাবে।

রাজস্থানের রাজনীতিতে উথালপাথাল

রাজস্থানের রাজনীতিতে উথালপাথাল

টিম রাহুল গান্ধীর অন্ত কি খুব শীঘ্র আসতে চলেছে? গত কয়েকদিন ধরে রাজস্থানের রাজনীতির উথালপাথালে এই প্রশ্নই উঠছে বারবার। ৪ মাস আগেই একদা রাহুল ঘনিষ্ট বলে পরিচিত জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশ কংগ্রেসে ভাঙন ধরিয়ে সরকার তছনছ করে পদ্ম শিবিরে যোগ দিয়েছিলেন। এরই মধ্যে রাজস্থানের সদ্য প্রাক্তন হওয়া উপমুখ্যমন্ত্রী সচিন পাইলটের এই বিদ্রোহ ঘোষণা আসলে রাহুলের বুকেই ছুরিকাঘাত।

হাইকোর্টে পাইলট

হাইকোর্টে পাইলট

এদিকে তাঁর বিরুদ্ধে আনা 'ডিসকোয়ালিফিকেশন' এর পদক্ষেপের বিরুদ্ধে এবার রাজস্থান আদালতে গেলেন সচিন পাইলট। সঙ্গে ১৮ জন বিধায়ককে নিয়ে এবার রাজস্থান আদালতে বিধানসভার স্পিকারের নেওয়া পদক্ষেপের বিরুদ্ধ আইনি লড়াইয়ে নামলেন মরুরাজ্যের তরুণ তু্র্কী নেতা।

সচিনকে কংগ্রেসের প্রশ্নবাণ

সচিনকে কংগ্রেসের প্রশ্নবাণ

এর আগে এদিন সচিন পাইলটকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে কংগ্রেসের তরফে রণদীপ সিং সুরজেওয়ালা জানান, যদি সচিন বিজেপিতে যোগ নাই দেন, তাহলে বিজেপি শাসিত হরিয়ানার 'আশ্রয় ' ছেড়ে তিনি আর তাঁর সঙ্গীরা কেন জয়পুর ফিরছেন না? কংগ্রেসের তরফে এমন চ্যালেঞ্জ রাজনীতিতে বড় মোড় ঘোরাতে পারে বলে মনে করা হচ্ছে।

হস্তক্ষেপ করছেন স্বয়ং রাহুল গান্ধীর

হস্তক্ষেপ করছেন স্বয়ং রাহুল গান্ধীর

যদিও সচিন পাইলটকে দলে রাখতে হস্তক্ষেপ করছেন স্বয়ং রাহুল গান্ধী। গতকাল সচিন পাইলট চাঞ্চল্যকর অভিযোগ এনে বলেন, 'কংগ্রেস প্রধানের পদ থেকে রাহুল গান্ধী সরতেই অশোক গেহলট ও কেন্দ্রীয় নেতৃত্বে থাকা তাঁর বন্ধুরা আমাকে কোণঠাসা করতে শুরু করে। এর জেরে আমার পক্ষে আমার আত্মসম্মান রক্ষা করা খুব কঠিন হয়ে পড়ে।'

সচিনকে পাল্টা আক্রমণ করেন গেহলটের

সচিনকে পাল্টা আক্রমণ করেন গেহলটের

আর এরপরই অশোক গেহলট পাল্টা আক্রমণ করেন সচিনকে। তিনি বলেন, 'ষড়যন্ত্র হয়েছে, ঘোড়া কেনাবেচার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রমাণ আমাদের কাছে আছে। আমাদের উপ-মুখ্যমন্ত্রী আর প্রদেশ সভাপতি নিজে এই কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। আর উনি দাবি করছেন এসব কিছুই হয়নি।'

গেহলটকে চুপ থাকার নির্দেশ

গেহলটকে চুপ থাকার নির্দেশ

আর এই আক্রমণ পাল্টা আক্রমণ থামাতে এবার ময়দানে স্বয়ং রাহুল গান্ধী। জানা গিয়েছে নিজের ঘনিষ্ঠ সচিনকে দলে ধরে রাখতে বিশেষ তৎপর রাহুল ও কংগ্রেস হাইকমান্ড অশোক গেহলটকে জনসমক্ষে চুপ থাকার নির্দেশ দিয়েছে। এদিকে ইতিমধ্যেই সচিনকে বিধায়ক পদ থেকে কেন বরখাস্ত করা হবে তা দর্শিয়ে একটি নোটিশ পাঠানো হয়েছে। যার জবাব পাইলটকে ও তাঁর অনুগামীদের দিতে হবে ১৭ তারিখের মধ্যে।

পাইলট-গান্ধী মুখোমুখি আলোচনা হল না এখনও

পাইলট-গান্ধী মুখোমুখি আলোচনা হল না এখনও

অনেকই মনে করেছিলেন পাইলট-গান্ধী মুখোমুখি আলোচনায় হয়তো তিক্ততার বরফ কিছুটা হলেও গলতে পারে৷ কিন্তু তাঁর সঙ্গে কংগ্রেস সুপ্রিমো সনিয়া গান্ধী বা সেকেন্ড ইন কমান্ড রাহুল গান্ধী কেউই আলোচনায় বসেছেন বলে কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি৷ এই ঘটনাক্রম অনেককেই সিন্ধিয়া পর্ব মনে করিয়ে দিচ্ছে। যদিও পাইলট নিজে দাবি করেছেন তিনি কোনও দিনও বিজেপিতে যোগ দেবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+