কংগ্রেসের হুঁশিয়ারি পরেও শুরু দুর্নীতির বিরুদ্ধে অনশন! রাজস্থানে সচিন পাইলটের অবস্থান ঘিরে জল্পনা
রাজস্থানে দুর্নীতির বিরুদ্ধে অনশন অবস্থানে দলকে পাশে পেলেন না সচিন পাইলট। দলের শীর্ষ নেতৃত্বের তরফে এব্যাপারে সচিন পাইলটকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি তাঁর অনশন অবস্থানকে দলবিরোধী বলে অ্যাখ্যা দেওয়া হয়েছে। বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে এই দ্বৈরথ অবশ্য জনগণের দৃষ্টি আকর্ষণ করেছে। এদিন যথা সময়ে শুরু হয়েছে অনশন।
সচিন পাইলট পূর্ববর্তী বিজেপি সরকারে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত বলে অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে অনশন শুরু করেছেন। এব্যাপারে গেহলট সরকার পাইলটের অভিযোগ অস্বীকার করেছে। প্রসঙ্গ সচিন পাইলট অভিযোগ করেছিলেন, গেহলট সরকার পূর্বতন বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগগুলি নিয়ে নিষ্ক্রিয়।

কংগ্রেসের তরফে সতর্ক করে বলা হয়েছে, মঙ্গলবার সচিন পাইলটের দিনব্যাপী অনশন দলীয় স্বার্থের পরিপন্থী এবং দলবিরোধী। কংগ্রেস বলেছে, যদি নিজের সরকারের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকে তাহলে তা জনসাধারণের সামনে নিয়ে যাওয়ার পরিবর্তে দলের মধ্যেই আলোচনা করতে হবে।
রাজস্থান কংগ্রেসের ইনচার্জ সুখজিন্দর সিং রণধাওয়া সোমবার সচিন পাইলটকে নিয়ে বিবৃতি দেন। নির্বাচনের আগে গেহলট ও পাইলটের মধ্যে দূরত্ব কমাতেই তাঁর এই প্রচেষ্টা বলে মনে করছেন অনেকে। তিনি সচিন পাইলটকে দলের সম্পদ বলে বর্ণনা বলে বলেছেন, গত পাঁচ মাস এআইসিসির ইনচার্জ থাকার সময় এব্যাপারে পাইলটের সঙ্গে কখনই আলোচনা হয়নি

সামনেই রাজস্থান বিধানসভা নির্বাচন। সচিন পাইলটের নজর রয়েছে মুখ্যমন্ত্রীর পদের দিকে। দীর্ঘ দিন ধরেই দুই নেতার মধ্যে দ্বন্দ্ব। তাঁর এবারের কর্মসূচি নির্বাচনে দলের মুখ্য মুখ কে হবেন, তার নিষ্পত্তির জন্য চাপ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
রাজ্য নেতৃত্বের সঙ্গে দ্বন্দ্বের কারণে তাঁর এই কর্মসূচি, এমন অভিযোগ অস্বীকার করেছেন সচিন পাইলট। তিনি বলেছেন, কেবলমাত্র দুর্নীতিবাদদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের দাবি করছেন তিনি। পাইলট অভিযোগ বলেছেন, পূর্ববর্তী বসুন্ধরা রাজে সরকারের সময় দুর্নীতির বিষয়ে কোনও পদক্ষেপ বর্তমান সরকার নেয়নি।

সচিন পাইলট বলেছেন, কংগ্রেস বিরোধী দলে থাকার সময় ৪৫ হাজার কোটি টাকার খনি কেলেঙ্কারি নিয়ে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছিল। তিনি আরও বলেছেন গতবছর তিনি গেহলটকে এব্যাপারে দুটি চিঠি লিখেছিলেন। কিন্তু তার কোনও উত্তর পাওয়া যায়নি। সেই কারণেই তাঁর বর্তমান পদক্ষেপ, বলেছেন সচিন পাইলট।
তবে সচিন পাইলট তাঁর অনুগত বিধায়কদের অনশনে যোগ না দিতে অনুরোধ করেছেন। কেননা পাইলটের এই অবস্থান রাজস্থান রাজনীতির টার্নিং পয়েন্ট হতে পারে। সোমবার কংগ্রেসের মুখপাত্র পবন খেরা বলেছেন রাজস্থানের নির্বাচিত সরকারকে ফেলার ষড়যন্ত্র করেছিল বিজেপি। যা নিয়ে এখনও তদন্ত চলছে।












Click it and Unblock the Notifications