অনশন ভাঙলেন কিন্তু আন্দোলন চলবে, গরমে পারদ চড়িয়ে হুঙ্কার পাইলটের

বসুন্ধরা রাজে সরকারের দুর্নীতির বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছে না গেহলট সরকার। প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করে অনশনে বসেছিলেন সচিন পাইলট। মঙ্গলবার জয়পুরে সেই প্রতিকী অনশন কর্মসূচি শেষ করে সচিন পাইলট বলেছেন, আন্দোলন জারি থাকবে।

রাজস্থানে কংগ্রেসের অন্দরে বিদ্রোহ যে আরও প্রকট হয়ে উঠেছে তা স্পষ্ট হয়ে গিয়েছে সচিন পাইলটের অনশনে বসার ঘটনাতেই। আর দামাচাপা দিয়ে রাখা যাচ্ছে না। তেড়ে ফুঁড়ে এবার গেহলটের বিরুদ্ধে ময়দানে নেমেছেন অশোক গেহলটের েডপুটি সচিন পাইলট। যদিও মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে কোনও দিন সুসম্পর্ক নেই পাইলটের। তবে এতদিন বিষয়টি কানাঘুসো ছিল এবার একেবারে প্রকাশ্যে এসে পড়েছে।

sachin pilot

গত রবিবার প্রকাশ্যেই অশোক গেহলট সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে অনশেন বসার হুঁশিয়ারি দিয়েছিলেন সচিন পাইলট। প্রকাশ্যেই তিনি অভিযোগ করেছিলেন অশোক গেহলট সরকার প্রতিশ্রুতি রাখছেন না। রাজস্থানের মানুষের কাছে নৈতিকতা হারিয়ে ফেলছে কংগ্রেস। বসুন্ধরা রাজে সরকারের দুর্নীতির তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অশোক গেহলট। কিন্তু সামনে আরেকটি নির্বাচন আসতে চলল গেহলট সরকার তেমন কিছুই করেনি। এবার যথক্ষণ না এই দুর্নীতির তদন্ত হচ্ছে ততদিন তিনি আন্দোলন জারি রাখবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

sachin pilot

গতরবিবারই অনশনে বসার কথা ঘোষণা করেছিলেন পাইলট। রাজস্থানের জয়পুরে শহিদ স্মারকে সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত তিনি প্রতিকী অনশন করেন। তারপরে সেই অনশনের মঞ্চ থেকে পাইলট ঘোষণা করেছেন দুর্নীতির বিরুদ্ধে তাঁর আন্দোলন জারি থাকবে। তিনি বলেছেন রাজস্থানের কংগ্রেস সরকার প্রতিশ্রুতি দিয়েছিল আগের বিজেপির সরকারের দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ করা হবে। আমিও সেটাই চেয়েছিলাম বলে জানিয়েছেন পাইলট। কাজেই দুর্নীতির বিরুদ্ধে এই আন্দোলন চলবে বলে ঘোষণা করেছেন তিনি।

sachin pilot

হাইকমান্ড আগেই সচিন পাইলটকে সতর্ক করেছিল। কিন্তু হাইকমান্ডের নির্দেশ অমান্য করেই গেহলটের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করে অনশন কর্মসূচি করেছেন তিনি। রাজস্থানের কংগ্রেস সভাপতি সুখজিন্দর সিং রনধাওয়া সোমবারেই পাইলটকে সতর্ক করে বলেছিলেন, তিনি অনশনে বসলে সেটা পার্টি বিরোধী কাজ হিসেবে গন্য হবে। কিন্তু তাতে আমোল না দিয়েই বেপরোয়া ভাবেই অনশন করলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+