‘সবকা সাথ, সবকা বিকাশ আমাদের শাসন মন্ত্র’, সবার সঙ্গ কীভাবে দিচ্ছেন প্রধানমন্ত্রী, বোঝালেন এবার

বৃহস্পতিবার রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি "সবকা সাথ, সবকা বিকাশ" মন্ত্রের ওপর জোর দিয়ে বলেছেন যে কংগ্রেসের মতো পরিবারনির্ভর দল কখনও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বুঝতে পারে না।

এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী এদিন বলেন, "২০১৪ সালের আগে, শাসনব্যবস্থা তোষণের ভিত্তিতে পরিচালিত হত। কিন্তু ২০১৪ সালের পর, ভারত একটি নতুন পদ্ধতি পেয়েছে-যেখানে উন্নয়ন কেবল কিছু বিশেষ গোষ্ঠীর জন্য নয়, বরং সকলের জন্য নিশ্চিত করা হয়েছে"। এই পরিপ্রেক্ষিতেই তিনি প্রশ্ন করেন, "যখন সবকিছুই মিথ্যা, জালিয়াতি, দুর্নীতি ও স্বজনপ্রীতিতে ভরে যায়, তখন কীভাবে সবকা সাথ হতে পারে?"

narendra modi


মোদী এই বিষয় বোঝানোর জন্য দাবি করেন যে, কংগ্রেস স্বল্পমেয়াদি রাজনৈতিক সুবিধার জন্য তোষণ নীতিকে বেছে নিয়েছে, কিন্তু বিজেপি দীর্ঘমেয়াদে জনগণের সন্তুষ্টি নিশ্চিত করতে কাজ করছে।

প্রধানমন্ত্রী মোদীর কথায়, "আমরা এমন নীতি প্রণয়ন করেছি, যাতে প্রতিটি প্রকল্পের সুবিধা ১০০% অভিপ্রেত সুবিধাভোগীদের কাছে পৌঁছায়। আমাদের লক্ষ্য দেশের প্রতিটি সম্পদের সর্বোত্তম ব্যবহার করা, যাতে কোনো অপচয় না হয় এবং সকল নাগরিক উপকৃত হন"।

তিনি আরও উল্লেখ করেন যে এসসি/এসটি আইনকে শক্তিশালী করে দলিত ও উপজাতি সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। কিন্তু কংগ্রেসের সময় কালে ওবিসি-কে (অনগ্রসর শ্রেণি) কমিশনের সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়নি। যে প্রসঙ্গ তুলে আজ কংগ্রেসের কড়া সমালোচনা করেন মোদী।

তাঁর কথায়, "তিন দশক ধরে ওবিসি সাংসদরা কমিশনকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার দাবি করেছেন। কিন্তু কংগ্রেস বারবার এটি প্রত্যাখ্যান করেছে, কারণ এটি তাদের তোষণ নীতির সাথে খাপ খায়নি। তারা এই নিয়ে আলোচনা করতেও অস্বীকার করেছেন"। তবে বিজেপির শাসনব্যবস্থার "অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন" মডেল তুলে ধরে ভোটারদের মন জয় করার চেষ্টা করেছে বলেই এদিন দাবি করেন মোদী। তাঁর কথায়, "আমরা নিশ্চিত করেছি যে দেশের প্রতিটি সম্পদ অপচয় ছাড়াই কার্যকরভাবে দেশের অগ্রগতি এবং প্রতিটি নাগরিকের কল্যাণের জন্য ব্যবহার করা হোক। সেই কারণেই আমরা একটি পদ্ধতি গ্রহণ করেছি - যাতে প্রকল্পগুলি ১০০% অভিপ্রেত সুবিধাভোগীদের কাছেও পৌঁছায়, সেই বিষয়ে গুরুত্ব দিয়েছি"।

মোদীর কথায়, "সবকা সাথ, সবকা বিকাশ আমাদের শাসন মন্ত্র'। আমাদের নজরে সবার আগে রয়েছে দেশের সেনাবাহিনী তাঁদের ওপর আমরা বেশি জোর দিয়েছি। আর যে গ্রাম সবচেয়ে দূরে সবচেয়ে উঁচুতে সেই গ্রামেও আমরা পৌঁছেছি। সমস্ত পরিষেবা দিয়েছি। কেননা আমাদের লক্ষ্যই হল সবকা সাথ সবকা বিকাশ। আর তাই আমরা খুঁজতে থাকি যে কাদের কাছে সরকারি সুযোগ সুবিধা পৌঁছায়নি, চল তাড়াতাড়ি কর, সেখানে পৌঁছাতে হবে। এটাই আমাদের লক্ষ্য"।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+