Train Accident: ফের রেল দুর্ঘটনা, কানপুরের কাছে উল্টে গেল সবরমতী এক্সপ্রেসের ২০টি বগি

ফের ট্রেন দুর্ঘটনা দেশে। এবার ঘটনাস্থল কানপুর। উল্টে গিয়েছে সবরমতী এক্সপ্রেসের ২০ টি বগি। প্রায় ১৩০০০ যাত্রী ছিলেন সেখানে। এখনও হতাহতের খবর পাওয়া যায়নি। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে রেলওয়ে।

শনিবার ভোর রাত ২.৩০ মিনিট নাগাদ উত্তর প্রদেশের কানপুরে দুর্ঘটনাটি ঘটে। রেলের আধিকারিকরা জানিয়েছেন এখনও পর্যন্ত কোনও তেমন ভাবে হতাহতের খবর নেই। লোকো পাইলট জানিয়েছেন লাইনের উপরে বোল্ডার থাকার কারণেই এই দুর্ঘটনা। ট্রেনের ইঞ্জিনটি ক্ষতিগ্রস্ত হয়েছে ভীষণভাবে। ভোরের মধ্যেই যাত্রীদেরল উদ্ধার করে কানপুরে পৌঁছে দেওয়া হয়েছে।

Train Accident

ইতিমধ্যেই রেলের পক্ষ থেকে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। হেল্পলাইন নম্বরগুলি হল-০৫৩২-২৪০৮১২৮, ০৫৩২-২৪০৭৩৫৩, ০৫৩২-২৪০৮১৪৯। প্রাথমিক ভাবে রেল লাইনে বোল্ডার রাখার কারণে দুর্ঘটনা বলে দাবি করা হলেও আসল কারণ কি তা তদন্ত করে দেখা হচ্ছে। গত কয়েক বছর ধরে ট্রেন দুর্ঘটনা ভীষণভাবে বেড়ে গিয়েছে। এই নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে যাত্রীদের মধ্যে।

ঝাঁসি যাচ্ছিল ট্রেনটি। উত্তর-মধ্য রেলওয়ে জোনের সিপিআরও শশীকান্ত ত্রিপাঠী জানিয়েছেন, কানপুরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অধিকাংশ যাত্রীকে। তাঁদের বাসে করে এবং বিশেষ ট্রেনে করে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পরে প্রয়াগরাজ, কানপুর, মির্জাপুর, তুন্ডলা, আহমেদাবাদ, বেনারস, এটাহ, গোরক্ষপুরে চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন। সেই সঙ্গে ঝাঁসিতেও চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর।

গত কয়েক বছর ধরে একের পর এক ট্রেন দুর্ঘটনা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে রেলের যাত্রী সুরক্ষাকে। বালেশ্বরের কাছে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার রেশ এখনও রয়েছে সেখানে। দেড়শোর বেশি যাত্রী সেই ভয়াবহ দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। তারপরে পশ্চিমবঙ্গের রাঙাপাণি স্টেশনের কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনা। একই লাইনে দুটি ট্রেন কীভাবে এসে পড়ল তাতে কার গাফিলতি এই নিয়ে এখনও তদন্ত চলছে। কিন্তু রেলের সুরক্ষা নিশ্চিত করার বারবার প্রতিশ্রুতি দিয়েও লাটে উঠেছে পরিষেবা।

যাত্রী সুরক্ষা সুনিশ্চিত না করে বারবার কেন ট্রেন দুর্ঘটনা ঘটছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রতিটি দুর্ঘটনার পরেই রেলের গাফিলতি প্রকাশ্যে এসেছে। তাহলে এই পরিস্থিতি কেন তৈরি হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন রেল যাত্রী সুরক্ষা নিয়ে দায়সারা মনোভাব নিচ্ছে। বারবার অন্যের উপর দায় চাপিয়ে দেওয়া হয়েছে। রেলের সুরক্ষায় কবচ সিস্টেম এখনও বসানো হয়নি সিংহভাহ রেল লাইনে। গত কয়েক বছরে একের পর এক ট্রেন দুর্ঘটনার কারণে যাত্রীরা এখন ভয় পাচ্ছেন ট্রেনে চড়তে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+