সবরিমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকারে সায় সুপ্রিম কোর্টের
ফের এক ঐতিহাসিক রায় সুপ্রিমকোর্টের। কেরলের সাবরিমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকারের নিষেধাজ্ঞা সরিয়ে দিল শীর্ষ আদালত।
ফের এক ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। কেরলের সাবরিমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকারের নিষেধাজ্ঞা সরিয়ে দিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট এদিন জানিয়ে দেয় মন্দিরে সমস্ত বয়সের মহিলারা প্রবেশ করতে পারবেন।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, মন্দিরে প্রবেশের ক্ষেত্রে মহিলা ও পুরুষদের সমানাধিকার বজায় থাকবে। উল্লেখ্য, এর আগে, ১০ থেকে ৫০ বছর বয়সী ঋতুমতী মহিলাদের মন্দিরে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা ছিল। সেই নিষেধাজ্ঞাই এদজিন তুলে দেয় সুপ্রিমকোর্ট। এদিনের ঐতিহাসিক রায়ে প্রধান বিচারপতি দীপক মিশ্র জানান, 'পুরুষদের থেকে কোনও অংশে কম নন মহিলারা। একদিকে মহিলাদের দেবী হিসাবে পূজা করা হয়, আর অন্যদিকে তাঁদের ওপর বিধি নিষেধ আরোপ করা হয়। ঈশ্বরের সঙ্গে সম্পর্ক কোনও মতেই জৈবিক বা শারীরিক ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে না।'
মহিলারা ঋতুমতী হওয়ার কারণে তাঁদের মন্দিরে প্রবেশাধিকারে বাঁধা দেওয়া অসংবিধানিক। যে কোনও ধর্মীয় প্রথা যা মহিলাদের সম্মানহানী করে , তা একেবারই অসাংবিধানিক বলে দাবি করেছেন প্রধান বিচারপতি দীপক মিশ্র। এদিকে, সবরিমালা মন্দির ঘিরে এই রায়ের পর কোনও অপ্রীতিকর ঘটনা রপখতে ব্যাপক নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কেরলের গোটা মন্দির চত্বর।












Click it and Unblock the Notifications