আজই খুলছে শবরীমালা মন্দিরের দরজা, মহিলাদের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ
আজ থেকে খুলছে শবরীমালার আইয়াপ্পা স্বামীর মন্দিরের দরজা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে মহিলারাও এবার সেই মন্দিরে প্রবেশ করতে পারবেন।
আজ থেকে খুলছে শবরীমালার আইয়াপ্পা স্বামীর মন্দিরের দরজা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে মহিলারাও এবার সেই মন্দিরে প্রবেশ করতে পারবেন। কিন্তু তাঁদের নিরাপত্তা পৃথক কোনও বন্দোবস্ত করা হয়নি। তাতেই বাড়ছে উদ্বেগ। নতুন করে অশান্তি ছড়ানোর আশঙ্কা করছেন তাঁরা।

মহিলাদের নিরাপত্তার বিশেষ বন্দোবস্ত নেই
আজই খুলছে শবরীমালার আইয়াপ্পা স্বামীর মন্দির। পুরুষ ভক্তদের সঙ্গে এবার নারী ভক্তরাও মন্দিরে প্রবেশের অনুমতি পেয়েছেন। কিন্তু সুপ্রিম কোর্টের সেই রায় কতটা কার্যকর হবে তাই নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ মহিলাদের নিরাপত্তার বিশেষ কোনও বন্দোবস্ত এখনও পর্যন্ত করেনি কেরল সরকার। সমাজকর্মী তৃপ্তি দেশাই জানিয়েছেন ২০ নভেম্বর তিনি আইয়াপ্পা স্বামীর মন্দিরে যাবেন। কিন্তু এখনও পর্যন্ত তাঁকে নিরাপত্তা দেওয়ার কোনও কথা বলা হয়নি। কীভাবে তাঁরা মন্দিরে প্রবেশ করবেন এবং শেষ পর্যন্ত মন্দিরে ঢুকতে পারবেন কিনা এই নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শবরীমালার রায়ের স্বচ্ছতা দাবি করেছে কেরল সরকার
শবরীমালা রায়ের স্বচ্ছতা দাবি করেছে কেরল সরকার। কারণ শবরীমালা রায়ের পুনর্বিবেচনার আবেদন সাত বিচারপতির বেঞ্চে পাঠানো হয়েছে। কাজেই সেই রায় না আসা পর্যন্ত আগের রায়ই বহাল থাকবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। পিনারাই বিজয়ন সরকার তাই দাবি জানিয়েছিলেন শবরীমালা রায়ের আরও স্বচ্ছতা প্রয়োজন। কেরল সরকরা কী পদক্ষেপ করবে সেটা স্পষ্ট করে জানাতে হবে সুপ্রিম কোর্টকে।

শবরীমালায় নারীর প্রবেশাধিকার
১৯৫১ সাল থেকে চলে আসা নিয়ম হঠাত করে বদলে যায় সুপ্রিম কোর্টের নির্দেশে। ২০১৮ সালে ২৮ সেপ্চেম্পর প্রধান বিচারপতি দীপক মিশ্র ঐতিহাসিক রায় দিয়েছিলেন শবরীমালায় নারীর প্রবেশাধিকার নিয়ে। নারীর প্রবেশাধিকারের অনুমতি দিয়েছিল শীর্ষ আদালত। এর আগে িনয়ম ছিল ১০ থেকে ৫০ বছর পর্যন্ত মেয়েরা প্রবেশ করতে পারেবেন না শবরীমালার আইয়াপ্পা স্বামীর মন্দিরে। সেই নিয়মকে খারিজ করে দেয় আদালত।












Click it and Unblock the Notifications