বন্যার চক্রবূহ্যে শবরীমালাও, ভূমিধ্বসের জেরে ফের বন্ধ হতে পারে মন্দিরের দরজা
কেরলে ভয়াবহ বন্যা, শবরীমালায় আসতে ভক্তদের নিষেধ করছে মন্দির কর্তৃপক্ষ
বৃষ্টির দাপট চলবে আরও বেশ কয়েকদিন। এমবটাই জানাচ্ছে হাওয়া অফিস। এদিকে গত তিনদিনের আকাশভাঙা বৃষ্টিতে ইতিমধ্যেই বানভাসী হয়েছে কেরল। এই সঙ্কটজনক অবস্থায় আপাতত সকলকে কেরলের শবরীমালা মন্দিরে যেতে নিষেধ করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে দীর্ঘদিন থেকে বন্ধ ছিল শবরীমালা মন্দিরের দরজা। অবশেষে গতকাল শনিবার ফের দর্শনার্থীদের জন্য তা খুলে দেওয়া হয়।

কী বলছে সরকার
কিন্তু বর্তমানে কেরলের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় শবরীমালা যেতে আপাতত ভক্তদের নিষেধ করছে কেরল সরকার। এমনকী একই বার্তা দেওয়া হচ্ছে মন্দির বোর্ডের তরফেও। এদিকে শবরীমালা মন্দিরের নিকটস্থ পাম্বা নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। আর তাতেই ঘনাচ্ছে দুশ্চিন্তার মেঘ। তৈরি হয়েছে ভূমি ধ্বসের সম্ভাবনা। এমতাবস্থায় মন্দিরে যাওয়া খুবই ঝুঁকি পূর্ণ হবে বলে জানাচ্ছে ত্রিভানকোর দেবস্বম বোর্ড।

সতর্ক করা হচ্ছে ভক্তদের
এমনকী শবরীমালা মন্দির কেরলের যে জেলায় অর্থাত পাঠানমথিত্তা জেলাও পড়েছে বন্যার কবলে। তারফলে ব্যহত হয়েছে পরিবহন ব্যবস্থা। তাই সমস্ত কথা মাথায় রেখেই আপাতত দর্শনার্থীদের মন্দিরে আসবে নিষেধ করছে বোর্ড। এমনকী বর্ষার জেরে পিচ্ছিল হয়ে পড়েছে শবরীমালা মন্দিরে ওঠার পাহাড়ি রাস্তাও। সেই বিষয়েও বারেবারে ভক্তদের সতর্ক করা হচ্ছে।

হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা
এদিকে গোটা কেরল জুড়েই ভূমিধ্বসের কারণে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। শুধুমাত্র কোত্তিকলেই এখনও পর্যন্ত ভূমিধ্বসের কারণে ৯ জনের মৃত্যু হয়েছে। সমস্ত জেলা মিলিয়ে মোট মৃতের সংখ্যা ১৮ পেরিয়ে গিয়েছে। এই সঙ্কটময় পরিস্থিতিতে নদীর তীর এবং নিকটস্থ পর্যটন স্থানগুলির কাছে যেতে নেষেধ করছে কেরল সরকার। এড়াতে অনুরোধ করেছে । এদিকে ভারী বৃষ্টির কারণে অনেক জায়গায় রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে। জমা জলে অনেকে রাস্তাতেই আটকে পড়েছেন।

জোরদকমে উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী
এদিকে গোটা কেরলেই জোরদকমে উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। মাঠে নেমেছে সেনাও। অন্যদিকে গোটা উদ্ধারকাজে হাত লাগিয়েছে স্থানীয় প্রশাসনও। তবে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সেই বিষয়ে আবহওয়া দফতরও নির্দিষ্ট ভাবে কিছু বলতে পারছে না। এমতাবস্থায় শবরীর দরজা নতুন করে বন্ধ হওয়ায় সম্ভাবনা দেখা যায় ফের বাড়ছে উদ্বেগ।












Click it and Unblock the Notifications