‘সবই চাঙ্গা আছে’! বেহাল অর্থনীতির খতিয়ান তুলে ফের মোদীর বিরুদ্ধে টুইট বোমা রাহুলের
এ যেন একটানা টুইট যুদ্ধে নেমেছেন কংগ্রেসে নেতা রাহুল গান্ধী। এবার করোনা মোকাবিলায় কেন্দ্রের ব্যর্থতা ও বেহাল অর্থনীতির পরিসংখ্যান তুলে মোদী সরকারের তীব্র তুলোধনা করতে দেখা গেল সোনিয়া পুত্রকে। খোঁচা দিয়ে কংগ্রেসের এই প্রাক্তন সভাপতির দাবি, করোনা ঠেকাতে মোদী সরকারের 'সুরপরিকল্পিত লড়াই’ আজ দেশের যত নষ্টের মূল কারণ।

করোনা সঙ্কট ছড়াও দেশের জিডিপির একটানা পারাপতন, বেকরত্ব, বিভিন্ন ক্ষেত্রে আর্থিক মন্দা সহ একাধিক বিষয়েও এদিন মোদী সরকারের বিরুদ্ধে গত কয়েকদিনে একাধিক টুইট বোমা ফাটাতে দেখা যায় কংগ্রেসের এই বরিষ্ঠ নেতাকে। শনিবার মূলত তিনটি ইস্যুকে সামনে রেখে বিজেপি শাসিত কেন্দ্র সরকারের বিরুদ্ধে আক্রমণ চালাতে দেখা যায় রাহুলকে।
এদিকে এতিদনের ইতিহাসে প্রথমবারের জন্য ২৪ শতাংশ জিডিপি সঙ্কোচনের মুখে পড়ে ভারত। এদিন তা নিয়েও মোদীর বিরুদ্ধে খড়গহস্ত হন রাহুল। পাশাপাশি করোনাকালীন পরিস্থিতিতে তীব্র আর্থিক মন্দার জেরে গোটা দেশে যে প্রায় ১২ কোটি মানুষ কর্মহীন হয়ে পড়েছেন তা নিয়ে সরব হন তিনি। পাশাপাশি একাধিক সতর্কতমূলক পদক্ষেপের পরও যে দেশের করোনা পরিস্থিতি ক্রমেই আরও খারাপ হচ্ছে, এদিন তা নিয়েও তোপ দাগতে দেখা যায় তাকে। এদিকে করোনা লকডাউনের বাস্তবায়নে কেন্দ্রের সঠিক পরিকল্পনার অভাব ছিল বলে আগেই সুর চড়িয়েছিলেন রাহুল।












Click it and Unblock the Notifications