'বিশ্বে চলা কঠিন এক পরিস্থিতির মধ্যে বৈঠক হচ্ছে,' রাশিয়ার বিদেশমন্ত্রীকে বার্তা জয়শঙ্করের
ইউক্রেনের উপর ভয়ঙ্কর আঘাত হেনেছে রাশিয়া! একের পর এক শহর গুড়িয়ে দিয়েছে রাশিয়ান এয়ারফোর্স। পুতিনের এহেন পদক্ষেপে ফুঁসছে গোটা বিশ্ব। একঘোরে করতে একের পর এক নিষেধাজ্ঞা চাপানো হয়েছে রাশিয়ার উপর। তেল-গ্যাসের আমদানির উপরেও নিষে
ইউক্রেনের উপর ভয়ঙ্কর আঘাত হেনেছে রাশিয়া! একের পর এক শহর গুড়িয়ে দিয়েছে রাশিয়ান এয়ারফোর্স। পুতিনের এহেন পদক্ষেপে ফুঁসছে গোটা বিশ্ব। একঘোরে করতে একের পর এক নিষেধাজ্ঞা চাপানো হয়েছে রাশিয়ার উপর। তেল-গ্যাসের আমদানির উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এই অবস্থায় ভারতে এসেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী Sergey Lavrov। দুদিনের ভারত সফরে এসেছেন তিনি। আর এই সফরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসেন Sergey Lavrov।
আর সেখানেই জয়শঙ্কর বলেন, আমাদের মিটিংটা এমন একটা সময় হচ্ছে যখন বিশ্ব একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তাৎপর্যপূর্ণ ভাবে ইউক্রেনের উপর ভয়ঙ্কর আঘাত হানার পরে রাশিয়ার বিদেশমন্ত্রীর এটাই প্রথম বিদেশ সফর।
শুধু তাই নয়, বৈঠকে এদিন আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তাও দিয়েছেন জয়শঙ্কর। তিনি বলেন, ভারত বিশ্বাস করে আলোচনা এবং কূটনৈতিক ভাবে বিতর্কের সমাধান করা সম্ভব।
উল্লেখ্য, রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের পরেই ভারতের তরফে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা দেওয়া হয়। এদিন সেই বার্তাই আরও একবার দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে ভারত এবং রাশিয়ার মধ্যে সম্পর্ককে আরও মজবুত করার বার্তা দিয়েছেন রাশিয়ান বিদেশমন্ত্রী Sergey Lavrov। তাঁর মতে, রাশিয়া এবং ভারত strategic partnership হিসাবে কাজ করবে। শুধু তাই নয়, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কও আরও মজবুত করতে মস্কো কাজ করবে বলে এদিন আশা প্রকাশ করেন লাভরভ।
শুধু তাই নয়, পুতিন তাঁর মাধ্যমে পিএম মোদীকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন বলে মন্তব্য করেন সে দেশের বিদেশমন্ত্রী।
অন্যদিকে রুশ বিদেশমন্ত্রী এদিন আরও বলেন, বর্তমান অবস্থায় পশ্চিমী দেশ এবং তাঁদের সহযোগী দেশের মধ্যে চলা সংঘাত আমরা কম করার চেষ্টা করছি। Sergey Lavrov-এর মতে, রাশিয়া কখনই যুদ্ধ চায় না। আর এই অবস্থায় ভারতের সাহায্য চেয়েছি। ভারত এই অবস্থা সম্পূর্ণ ভাবে বুঝতে পারছে বলেও মন্তব্য করেন পুতিন ঘনিষ্ঠ এই নেতা।

এমনকি এর প্রভাব দেখতে পাচ্ছে। পাশাপাশি রুশ প্রেসিডেন্ট এদিন আরও বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হচ্ছে। আমাদের বৈঠক করোনা মহামারীর ছাড়াও একটি কঠিন পরিস্থিতির মধ্যে হলেও তা যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়েছে বলে মন্তব্য Sergey Lavrov।
যদিও এই অবস্থায় রাশিয়ার সঙ্গে ভারতের বৈঠক মোটেই ভালো চোখে দেখছে না আমেরিকা সহ একাধিক ঘনিষ্ঠ দেশ!












Click it and Unblock the Notifications