Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আদানি ইস্যুতে মোদীকে তোপ! George Soros-কে বুড়ো-একগুঁয়ে বলে কটাক্ষ জয়শঙ্করের

আদানি ইস্যুতে তোলপাড় দেশ। প্রবল চাপের মুখে মোদী সরকার। এমনকি নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ শানাচ্ছে কংগ্রেস সহ বিরোধীরা। এবার ঘরের বাইরেও তোপের মুখে নরেন্দ্র মোদী। যা চাপ বাড়াচ্ছে বিজেপির উপর

S Jaishankar On George Soros: আদানি ইস্যুতে কড়া ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন মার্কিন শিল্পপতি George Soros। আদানি ইস্যুতে কেন চুপ তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। আর এরপরেই কড়া ভাষায় মার্কিন শিল্পপতিকে আক্রমণ করেন কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি। যা নিয়ে নয়া বিতর্কের তৈরি হয়।

George Soros-কে বুড়ো-একগুঁয়ে বলে কটাক্ষ জয়শঙ্করের

আর এর মধ্যেই এই ইস্যুতে George Soros-কে একহাত নিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বুড়ো এবং একগুয়ে বলে মার্কিন শিল্পপতিকে তীব্র কটাক্ষ।

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী ক্রিস ব্রাউনের সঙ্গে বৈঠক করেন জয়শঙ্কর। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আর এরপরেই George Soros-এর মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয় বিদেশমন্ত্রীকে। সেখানে তিনি বলেন, নিউ ইয়র্কে বসে থাকা George Soros একজন বুড়ো, বড়লোক! এমনকি একগুয়ে বলেও কটাক্ষ বিজেপি নেতার।

শুধু তাই নয়, জয়শঙ্কর বলছেন, উনি মনে করছেন তাঁর কথাতেই এখনও গোটা বিশ্ব চলবে। এই সমস্ত লোক গল্প তৈরি করতে ভালোই পারে বলেও তোপ কেন্দ্রীয় বিদেশমন্ত্রীর।


'
এর আগে জর্জের মন্তব্যকে কড়া ভাষায় এই শিল্পপতিকে জবাব দিয়েছে কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি। ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সরব হয়েছেন তিনি। তবে দেশ এবং দেশের স্বার্থে প্রধানমন্ত্রী মোদী দাঁড়িয়ে রয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় এই মন্ত্রী।

বলে রাখা প্রয়োজন, আদানি ইস্যুতে কার্যত প্রবল চাপের মুখে মোদী সরকার। লাগাতার প্রধানমন্ত্রীকে নিশানা করছে বিরোধীরা। এই অবস্থায় বাইরেও চাপ বাড়ছে। আর সেখানে দাঁড়িয়ে মার্কিন ধনকুবের জর্জ সোরোস আদানি শেয়ার ইস্যুতে একযোগে আদানি এবং মোদীকে আক্রমণ করেন। বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে চুপ করে আছে। কিন্তু তাঁকে বিদেশী বিনিয়োগকারী এবং সংসদে জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন এই শিল্পপতি।

শুধু তাই নয়, প্রধানমন্ত্রী মোদী ক্রনি ক্যাপিটালিজমকে উৎসাহ দিচ্ছে বলেও অভিযোগ তাঁর। নরেন্দ্র মোদী ভারতকে হিন্দু রাষ্ট্র তৈরি করতে চাইছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ জর্জের। এমনকি প্রাতিষ্ঠানিক সংস্কারের কথাও বলছেন তিনি। তবে ভারতে গণতান্ত্রিক পুনরুজ্জীবনের আশা করছেন বলেও মন্তব্য করেছেন সোরোস।

আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। যদিও এই প্রথমই নয়, এর আগেই প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করতে শোনা গিয়েছে মার্কিন এই ধনকুবেরকে। কখনও নাগরিকত্ব আইন তো আবার কখনও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার বিরুদ্ধে সরব হয়েছেন জর্জ। যা নিয়েও কম বিতর্ক হয়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+