S Jaishankar: আসলে কী চাইছে বাংলাদেশ? সংসদে বড় মন্তব্য বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের, নিশানা পাকিস্তানকেও

S Jaishankar: সংসদে ফের বাংলাদেশের (Bangladesh) সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গ তুললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশের অন্তর্বতী সরকার নিজের স্বার্থেই সংখ্যালঘুদের নিরাপত্তা (Protection for Minorities) দিতে বাধ্য হবে বলে মন্তব্য করলেন জয়শঙ্কর। লোকসভায় প্রশ্নোত্তর পর্বে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকেও দুষলেন বিদেশমন্ত্রী।

জয়শঙ্কর বলেন, "সংখ্যালঘু নির্যাতন নিয়ে বাংলাদেশের সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বাংলাদেশের নিজের স্বার্থেই সংখ্যালঘুদের সুরক্ষা প্রদান করবে। আমরা এমনটাই আশা রাখছি।" ভারতের সঙ্গে ক্রমশ তলানিতে চলে যাওয়া সম্পর্কে স্থিতাবস্থা ফেরাতে বাংলাদেশ উদ্যোগী হবে বলেও আশা ব্যক্ত করেন জয়শঙ্কর।

S jaishankar

এর আগে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ভারত একাধিক উন্নয়নমূলক কাজ করেছে বলে জানান জয়শঙ্কর। বলেন, "নেইবারহুড ফার্স পলিসি বা প্রতিবেশী দেশের অনুকূলে পররাষ্ট্রনীতির জন্য চিন ও পাকিস্তান বাদে প্রায় সব প্রতিবেশী দেশেই আমাদের উন্নয়নমূলক কাজকর্ম চলে। বাংলাদেশের সঙ্গেও সম্পর্কটা এরকমই।"

তবে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ফের একবার উদ্বেগ প্রকাশ করেন বিদেশমন্ত্রী। ওপারে নিপীড়নের শিকার হয়ে রাতারাতি নদী সাঁতরে ভারতের সীমান্তে চলে আসে বছর সতেরোর এক হিন্দু কিশোরী। ইসকন ভক্ত হওয়ার কারণে তাকে মৌলবাদীরা টার্গেট করেছিল বলে অভিযোগ।

হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর থেকে সংখ্যালঘু নির্যাতনের ৮৮টি ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ সরকার। তাদের মধ্যে ৭০ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বলে দাবি বাংলাদেশের মহম্মদ ইউনূসের সরকারের প্রেস সচিব সফিকুল আলমের। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে গিয়ে বৈঠকে উদ্বেগ প্রকাশ করার পরই ওই পরিসংখ্যান দেন ইউনূসের উপদেষ্টা।

এদিকে বাংলাদেশে ভারত বিরোধী জিগিরে পাকিস্তানও সামিল হয়েছে। বাংলাদেশের পাকিস্তান প্রীতি প্রকাশ্যে এসেছে। এদিন সংসদে দাঁড়িয়ে পাকিস্তানকেও নিশানা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তান যদি ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়, তাহলে অবশ্যই ওদের আগে সন্ত্রাস মুক্ত প্রমাণ করতে হবে বলে সাফ জানিয়ে দেন বিদেশমন্ত্রী।

জয়শঙ্কর আরও বলেন, "আমরা স্পষ্টই জানিয়ে দিয়েছি, যদি পাকিস্তান তাদের আচরণ না বদলায়, তাহলে সম্পর্ক তলানিতেই থাকবে। পাকিস্তানের কোর্টেই বল ঠেলে দেওয়া হয়েছে।" এদিন জয়শঙ্করকে পাল্টা প্রশ্ন করেন মিম সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা প্রদান ও মন্দির রক্ষার জন্য কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তা জানতে চান তিনি। পাল্টা জবাব দেন এস জয়শঙ্করও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+