S Jaishankar: “নতুন কিছু নয়, অন্য দেশেও হচ্ছে,” শেকল-হাতকড়া পরে আমেরিকা-ফেরত অভিবাসীদের নিয়ে বললেন জয়শঙ্কর

US India Deportees: আমেরিকা থেকে ১০৪ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে (Illegal Indian Immigrants) ফেরত পাঠিয়েছে ট্রাম্পের প্রশাসন। হাতে হাতকড়া পরিয়ে ও শিকলে বেঁধে বুধবার তাদের পাঠানো হয়েছে বলে দাবি। এনিয়ে সংসদে বৃহস্পতিবার ঝড় তুললেন বিরোধীরা। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতি দাবি করেন তারা। যদিও বিদেশমন্ত্রীর দাবি, "এটা নতুন ঘটনা নয়।"

বুধবারই মার্কিন সামরিক বিমান অমৃতসরে দুপুর দেড়টা নাগাদ শ্রী গুরু রামদাস জি আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধ অভিবাসীদের নিয়ে এসে পৌঁছয়। কেন্দ্রকে নিশানা করে বিরোধীরা বলেন, বিদেশের দেশের ভাবমূর্তি উজ্জল করার কথা বলেন নরেন্দ্র মোদী। কিন্তু আসলে তা মিথ্যে। হাতকড়া, শেকলে ভারতীয় অভিবাসীদের পাঠানোর ছবিই তা প্রমাণ করে দিচ্ছে। শেকল পরে প্রতিবাদও প্রদর্শন করে বিরোধীরা।

JS

যদিও রাজ্যসভায় এদিন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সরকারের এবিষয়ে অবস্থান স্পষ্ট করলেন। তাঁর দাবি, আগেও অবৈধ ভারতীয়দের ফেরত পাঠিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এই ঘটনা নতুন কিছু নয়। রাষ্ট্রসংঘের নির্বাসন সংক্রান্ত সম্মেলনের কথা তুলে ধরে জয়শঙ্কর বলেন, অবৈধ অভিবাসীরা মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে আটকে ছিলেন। দেশে তাদের ফেরত নিতেই হত। এই ধরণের অভিবাসী প্রেরণের ঘটনা নতুন নয়।

তবে অবৈধ অভিবাসীদের সঙ্গে যাতে কোনও দুর্ব্যবহার না করা হয়, তা নিশ্চিত করতে মার্কিন ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভারত সরকার যোগাযোগ রেখে চলছিল বলে জানান জয়শঙ্কর। তাঁর কথায়, এটা শুধু ভারতের সঙ্গেই হচ্ছে না। বাকি দেশগুলির ক্ষেত্রেও অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। কংগ্রেস জমানাতেও অভিবাসী ভারতীয়দের ফেরত পাঠানো হয়েছে বলে দাবি জয়শঙ্করের। সেই পরিসংখ্যানও এদিন তুলে ধরেন জয়শঙ্কর।

এদিন সংসদে বিবৃতির আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে নেন এস জয়শঙ্কর। প্রতি বছরই অভিবাসীদের ফেরত পাঠানো হয় বলে জানান জয়শঙ্কর। ২০১২ সালে ৫৩০ জন থেকে তা বেড়ে ২০১৯ সালে ২ হাজার হয়েছে বলে জানান বিদেশমন্ত্রী। ২০১০ থেকে ২০২৫ পর্যন্ত প্রত্যেক সালের পরিসংখ্যান তুলে ধরেন জয়শঙ্কর।

বিদেশমন্ত্রী আরও জানান, "আইসিই তথা মার্কিন ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট সংস্থার তরফে জানানো হয়েছে, প্রত্যর্পণের সময় নারী ও শিশুদের কোনও বাধা দেওয়া হয়নি। যাত্রীদের শৌচালয়ে যাওয়াতেও কোনও নিষেধাজ্ঞা ছিল না।" তবে ফিরে আসা ভারতীয়রা যে কষ্ট পেয়েছেন তা তারা জানিয়েছেন বলে মন্তব্য বিদেশমন্ত্রীর। ভারত সরকার ক্রমাগত মার্কিন সরকারের সঙ্গে আলোচনা করছে বলেও আশ্বাস জয়শঙ্করের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+