কাশ্মীর নিয়ে এবার জাতিসংঘের ভুল তুলে ধরলেন এস জয়শঙ্কর, পশ্চিমা দেশগুলির ভূমিকাও দিলেন বলে
নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিশ্বব্যাপী বহুপাক্ষিক সম্মেলন 'দ্য রাইসিনা ডায়লগ'-এ কাশ্মীর নিয়ে পশ্চিমাদের "নির্বাচনী দৃষ্টিভঙ্গি" ও জাতিসংঘের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, জাতিসংঘ দীর্ঘ সময় ধরে কাশ্মীর ইস্যুতে অবিচার করে আসছে এবং এটি বোঝার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে তারা।
এস জয়শঙ্কর বলেন, "দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ভারতের ভূখণ্ড কাশ্মীরে পাকিস্তানের অবৈধ দখল রয়েছে। ১৯৪৭ সালে ভারতে অন্তর্ভুক্ত হওয়া জম্মু ও কাশ্মীরের একটি অংশ পাকিস্তান একতরফা আগ্রাসনের মাধ্যমে দখল করে এবং আজও তা অবৈধভাবে দখল করে রেখেছে"।

বিশেষভাবে, গিলগিট-বালটিস্তান অঞ্চলের অবৈধ দখল নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন এদিনের সম্মেলনে। বিদেশমন্ত্রী বলেন, "জাতিসংঘের উচিত ছিল আক্রমণকারী (পাকিস্তান) এবং শিকার হওয়া দেশ (ভারত) আলাদাভাবে বিবেচনা করা। কিন্তু পশ্চিমা দেশগুলোর (যুক্তরাজ্য, কানাডা, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র) অবস্থানের কারণে আক্রমণকারী ও শিকারকে একই লাইনে রাখা হয়েছে"।
তিনি বলেন, জাতিসংঘের উচিত ন্যায্যভাবে নিয়ম প্রয়োগ করা, বিশেষত সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিষয়ে। "আমরা সকলেই সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার কথা বলি। আমরা সকলেই একমত যে এটি একটি গুরুত্বপূর্ণ নীতি। এটি বিশ্বব্যাপী নিয়মের ভিত্তি স্থাপন করে। আমি বলব যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অন্য দেশের দ্বারা একটি ভূখণ্ডে উপস্থিতি আমরা কাশ্মীরে দেখেছি"।
জয়শঙ্কর এই প্রসঙ্গে একটি শক্তিশালী, ন্যায্য ও সংস্কারকৃত জাতিসংঘের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি বলেন, "বর্তমান বিশ্বব্যবস্থা ভারসাম্য হারিয়েছে, ফলে এটি সংশোধন করা প্রয়োজন"। ভারতের প্রতিবেশী দেশগুলোর উদাহরণ টেনে তিনি বলেন, "নির্দিষ্ট কিছু দেশের প্রতি পশ্চিমাদের নমনীয় দৃষ্টিভঙ্গি ন্যায়বিচারের প্রশ্ন তোলে"।
'সিংহাসন ও কাঁটা: জাতির অখণ্ডতা রক্ষা' শীর্ষক অধিবেশনে বক্তব্য রাখার সময় এদিন বিদেশমন্ত্রী কাশ্মীর প্রসঙ্গ এবং পশ্চিমা দেশগুলির অবস্থান এই প্রসঙ্গে তুলে আনেন। তাঁর কথায়, "আমরা একটি শৃঙ্খলিত বিশ্বব্যবস্থা চাই, যেখানে সকলের জন্য সমান আইন প্রযোজ্য হবে। পাকিস্তানের মতো রাষ্ট্রগুলি পশ্চিমাদের জন্য ঠিক আছে, কিন্তু মায়ানমারের মত দেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়"।
এস জয়শঙ্করের বক্তব্যে কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের অবিচার ও পশ্চিমাদের দ্বৈতনীতি স্পষ্টভাবে এদিন ফুটে ওঠে। যেকথা এতদিন বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে চাইছিল কেন্দ্র, আজ কাশ্মীর ইস্যুতে সেই কথায় পেশ করলেন এস জয়শঙ্কর। পাশাপাশি, তিনি বিশ্বব্যবস্থার পুনর্গঠনের প্রয়োজনীয়তাও এদিন জোর দিয়ে তুলে ধরেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications