২০ বছর পর কেন? BBC-র তথ্যচিত্র 'স্বাভাবিক' নয় বলেই দাবি বিদেশমন্ত্রী জয়শঙ্করের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিবিসির তৈরি ডকুমেন্ট্রি খুব একটা স্বাভাবিক ঘটনা নয় বলেই উল্লেখ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিবিসির তৈরি ডকুমেন্ট্রি খুব একটা স্বাভাবিক ঘটনা নয় বলেই উল্লেখ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার তথ্যচিত্র প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, যে সময়ে এই তথ্যচিত্রটি প্রকাশ পেয়েছে তাতে বিতর্কের অবকাশ রয়েছে।

সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বিদেশমন্ত্রী বলছেন, আমরা কোনও তথ্যচিত্রের সমালোচনা করছি না। কিংবা ইউরোপে দাঁড়িয়ে কে বক্তব্য রাখলেন তা নিয়েও বিতর্কে যাচ্ছি না। তবে আমরা সেই রাজনীতি নিয়ে কথা বলতে চাই যা উদ্দেশ্যে প্রণোদিত ভাবে করা হয়েছে বলে মন্তব্য করেছেন জয়শঙ্কর।
শুধু তাই নয়, ওই সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলছেন, ২০ বছর আগের একটা ঘটনা হঠাত এই সময়ে সামনে আনা নিছকই কাকতালীয় ব্যাপার নয়। তবে ভারতে ভোটের আবহ শুরু হয়েছে কিনা জানি না। তবে লন্ডন-নিউ ইয়র্কে ভোটের আবহ শুরু হয়ে গিয়েছে বলে দাবি কেন্দ্রীয়মন্ত্রীর।
সম্প্রতি প্রধানমন্ত্রী নিয়ে বিবিসি একটি তথ্যচিত্র প্রকাশ করেছে। যা ভারতে সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। এমনকি এই তথ্যচিত্র উসকানিমূলক বলেও ব্যাখ্যা করা হয়েছে মন্ত্রকের তরফে। এমনকি এই বিতর্কের মধ্যেই সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছে।
আর এই শুনানির মধ্যে এই বিষয়ে বিদেশমন্ত্রীর বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্থান এবং ভারতের উন্নয়ন কি পশ্চিমী দেশগুলি মেনে নিতে পারছে না? আর সেই প্রশ্নের উত্তরে জয়শঙ্কর বলছেন, এই ব্যাপারে কোনও সন্দেহ নেই। এমনকি তা দশকের পর দশক চলে আসছে বলেও দাবি তাঁর।
বিদেশমন্ত্রীর কথায়, ভারতের রাজনীতি শুধুমাত্র ভারতের সীমান্ত দারা নিয়ন্ত্রিত হয় না। কখনও কখনও বিদেশ থেকেই নিয়ন্ত্রিত হয় বলে বিস্ফরক দাবি। এমনকি হঠাত করে ভারত কেন শিরোনামে উঠে আসছে? তা নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন মোদী-শাহ ঘনিষ্ঠ এই নেতা। একই সঙ্গে এদিন বিবিসির বিরুদ্ধেও তোপ দাগেন বিদেশমন্ত্রী।
বলেন, ১৯৮৪ সালে দিল্লিতে অনেক কিছু হয়েছিল। সেই সব নিয়ে আমরা কেন কোনও তথ্যচিত্র দেখি না। যাদের প্রকাশ্যে রাজনীতির ময়দানে আসার সাহস নেই এটা তাঁদেরই কাজ বলেও এদিন দাবি করেছেন এস জয়শঙ্কর।
ইতিমধ্যে এই তথ্যচিত্র নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছে বিরোধীরা। আর এই অবস্থায় এই ইস্যুতে মুখ খুললেন কেন্দ্রিয় এই হেভিওয়েট মন্ত্রী।












Click it and Unblock the Notifications