Jaishankar Warns Bangladesh: দিনরাত ভারত-বিরোধিতায় মত্ত বাংলাদেশ! জয়শঙ্করের কড়া ধমকে থরহরি কম্প ইউনূসের সরকার

Jaishankar Warns Bangladesh: ভারত বিরোধী মন্তব্যে দিন গুজরান বাংলাদেশের অন্তবর্তী সরকারের (Interim Govt) নেতারা। ভারতের বিরুদ্ধে মন্তব্য না করে যেন পেটের ভাতই হজম হয় না বাংলাদেশের নেতাদের। এবার বাংলাদেশকে সরাসরি হুঁশিয়ারি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar)। ভারতের সঙ্গে ঠিক কেমন সম্পর্ক রাখতে চায় ঢাকা, তা স্পষ্ট করুন, বার্তা জয়শঙ্করের।

দিনকয়েক আগেই মাসকটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক সেরেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তলানিতে যাওয়া দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে চেষ্টা চালাচ্ছে দুই দেশ। তা সত্ত্বেও ভারত বিরোধী মন্তব্যে লাগাম টানছেন না ইউনূসের সরকারের নেতা উপদেষ্টারা। তাদের ওই হাস্যকর সব দাবিতে ঢাকা যাতে কর্ণপাত না করে, সেই বার্তা দেওয়া হল নয়াদিল্লির তরফে।

JAISHANKAR

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তোলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, নিজেদের ব্যর্থতার দায় একাধারে দিল্লির উপর চাপিয়ে ও বারবার ভারতকে দোষারোপ করা বাংলাদেশের অভ্যাসে দাঁড়িয়েছে। এই অবস্থায় ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চাইলে তা সম্ভব নয়।

একটি সম্মেলনে জয়শঙ্করকে বলতে শোনা যায়, "প্রতিদিনই অন্তর্বর্তী সরকারের কেউ না কেউ কিছু না কিছুর জন্যে ভারতকে দোষারোপ করে। যা সত্যিই হাস্যকর। একদিকে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ার কথা বলে, অন্যদিকে রোজ সকালে উঠে ভারত বিরোধী মন্তব্য করা, এটা একসঙ্গে চলতে পারে না। এবার তাদের সিদ্ধান্তে উপনীত হতে হবে।"

জয়শঙ্কর আরও বলেন, "বাংলাদেশের মনে মনে এখনই ঠিক করা উচিত ভারতের সঙ্গে ঠিক কীরকম সম্পর্ক তারা রাখতে চাইছেন। বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে। শুধু তাই নয়, বিশেষ ইতিহাস রয়েছে। ১৯৭১ সালের ঘটনা যার মধ্যে অন্যতম।" বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্বিপাক্ষিক সম্পর্কে তার প্রভাব নিয়েও উষ্মা প্রকাশ করেন জয়শঙ্কর।

বিদেশমন্ত্রীর কথায়, "ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক মূলত দুটি জিনিসের উপর নির্ভর করছে। প্রথমত, বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের নির্যাতন করা হয়েছে তা ভারতের কাছে খুবই উদ্বেগের। আমাদের যা বলার এবিষয়ে আমরা বলে দিয়েছি। দ্বিতীয়ত, বাংলাদেশের চরম রাজনৈতিক অচলাবস্থার প্রভাব পড়শি দেশ হিসেবে আমাদের উপর পড়ছে। ভারতকে নিয়ে ওদের দৃষ্টিভঙ্গিতে বদল আনা দরকার।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+