প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘ক্যাপ্টেন’ বলে সম্বোধন জয়শঙ্করের, রাইসানা বৈঠকে হঠাৎ ক্রিকেট-উপমা

যেমন একজন ভালো ক্যাপ্টেন বোলারের উপর ভরসা করে দীর্ঘক্ষণ বল দিয়ে যান, তাঁর বিশ্বাস থাকে তাঁর বোলার উইকেট পাবেনই। তেমনই একজন ভালো ক্যাপ্টেন মোদীজি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'ক্যাপ্টেন' বলে সম্বোধন করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রাইসানা বৈঠক চলাকালীন হঠাই ক্রিকেট-উপমা দিয়ে বসেন। ভূ-রাজনীতি ও ভূ-কৌশলের উপর ভারতের ফ্ল্যাগশিপ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজের ভূয়সী প্রশংসা করেন। তখনই তিনি নরেন্দ্র মোদীকে ক্যাপ্টেন বলে সম্বোধন করেন।

রাইসানা আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব মন্ত্রিসভার কাজের ব্যাখ্যায় তিনি ক্রিকেটের উপমা দেন। সেইভাবেই তিনি প্রধানমন্ক্রী মোদীর কর্মশালীর প্রশংসা করেন। যার মধ্যে রয়েছে, তার কাজের নীতি, ভালো নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং সতর্কতামূলক প্রস্তুতি।

প্রধানমন্ত্রী মোদীকে ‘ক্যাপ্টেন’ বলে সম্বোধন জয়শঙ্করের

কেন্দ্রীয় সরকারের কাজের ধারা প্রসঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ক্যাপ্টেন মোদীর সঙ্গে আমাদের নেট অনুশীলন শুরু হয় সকাল ৬টায় তা চলে বেশ দেরি পর্যন্ত। তিনি সবাইকে কাজের সুযোগ দেন। যেমন একজন ভালো ক্যাপ্টেন বোলারের উপর ভরসা করে দীর্ঘক্ষণ বল দিয়ে যান, তাঁর বিশ্বাস থাকে তাঁর বোলার উইকেট পাবেনই। তেমনই তিনিও বিশ্বাস রাখেন আমাদেরকে দিয়েই কাজ হবে। তার জন্য তিনি সময় দেন।

তিনি বলেন, কেন্দ্রীয় সরকার বহু পরিস্থিতির মোকাবিলা করেছে। সেই সঙ্কটজনক পরিস্থিতিতে ঠান্ডা মাথায় যেভাবে দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তা কোনও প্রশংসাই যথেষ্ট নয়। পররাষ্ট্র সচিব থাকাকালীন তিনি দেখছেন, তাদের ক্যাপ্টেন কত ঠান্ডা মাথায় কঠিন পরিস্থিতি সামলান, তা দেখে তিনি অভিভূত।

জয়শঙ্কর বলেন, সঙ্কটজনক পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দক্ষতা প্রশংসনীয়। যখন তিনি পররাষ্ট্র সচিব ছিলেন তখন আফগানিস্তানের মাজার-ই-শরিফে আক্রমণ হয়েছিল ভারতের কনস্যুলেটের উপর। এমন একটি ঘটনা তিনি হ্যান্ডেল করেছিলেন অসাধারণ দক্ষতায়।

বছর ঘুরলেই ২০২৪-এর সাধারণ নির্বাচন। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাঁড়িয়ে রয়েছেন হ্যাটট্রিকের মুখে। এবার জিতলে টানা তৃতীয়বার তিনি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে কুর্সিতে বসবেন। সেই অনন্য কীর্তির মুখে দাঁড়িয়ে রয়েছেন তিনি। আর তার আগে বিদেশমন্ত্রীর মুখে এমন ভূয়সী প্রশংসা সত্যিই তাৎপর্যপূর্ণ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একজন দক্ষ ক্যাপ্টেনের মর্যাদা দিয়ে যেভাবে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বর্ণনা করেছেন তাঁর কাজের কৌশল, তা যে ২০২৪ নির্বাচনের আগে একটা বড় প্রচার কৌশল তা বলার অপেক্ষা রাখে না। প্রধানমন্ত্রী মোদী দক্ষতার সঙ্গে বিগত ৯ বছর ধরে দেশকে সেবা করে যাচ্ছেন। বিদেশমন্ত্রী সেই কর্মধারা তুলে ধরেছেন তাঁর বক্তৃতায়।

শুধু যে সরকারকে নেতৃত্ব দিচ্ছেন তিনি তা নয়, তিনি নেতৃত্ব দিচ্ছেন দলকেও। বলার অপেক্ষা রাখেনা বিগত ১০ বছর ধরে তিনিই বিজেপির প্রধান মুখ। যে কোনও নির্বাচনে তিনিই প্রধান প্রচারক। তাঁকে ঘিরেই আবর্ত হচ্ছে দেশের রাজনীতি। ফলে তাঁকে উচ্চে তুলে ধরার প্রয়াস তো থাকবেই বিজেপির পক্ষে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+