আমেরিকার সঙ্গে টু প্লাস টু বৈঠকে কি উঠেছিল মানবাধিকার প্রসঙ্গ? কী জানালেন এস জয়শঙ্কর
আমেরিকার সঙ্গে টু প্লাস টু বৈঠকে কি উঠেছিল মানবাধিকার প্রসঙ্গ? কী জানালেন এস জয়শঙ্কর
আমেরিকায় আক্রান্ত শিখ ভারতীয়। তার পরেই আমেরিকার সঙ্গে টু প্লাস টু বৈঠকে বসতে চলেছে ভারত। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে তাহলে কী যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে আমেরিকায় সেই বিষয়টি নিয়ে আলোচনা হবে দুই দেশের মধ্যে। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর অবশ্য জানিয়েছেন এই বৈঠকে কখনই প্রধান আলোচ্য বিষয় হবে না মানবাধিকার রক্ষা। তবে ভারত বিষয়টির দিকে নজর রাখছে।

তবে আগেই আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন বলেছিলেন যে ভারতে যে একের পর এক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। এবং তাতে সরকার থেকে শুরু করে পুিলশ এবং জেেলর কয়েদিদের উপরে ঘটছে একের পর এক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সেদিকে নজর রেখে চলেছে আমেরিকা। তার থেকেই অনুমান করা হয়েছিল যে ভারত আমেরিকা টু প্লাস টু বৈঠকের আলোচ্য বিষয় হয়ে উঠতে চলেছে মানবাধিকার।

তবে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জািনয়েছেন, দুই দেশই মানবাধিকার রক্ষা নিয়ে বিশেষ ভাবে তৎপর। কিন্তু কোনও ভাবেই এই বৈঠকে এই ইস্যুতে আলোচনা হয়নি। তিনি জানিয়েছেন মূলত রাজনীতি এবং সেনা ইস্যুতেই আলোচনা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে ভারত সফরে এর আগে এসে মার্কিন বিদেশ সচিব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে সরব হয়েছিলেন। তিনি ভারতের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে সমালোচনা করেছিেলন। তাই নিয়ে হইচই পড়ে গিয়েছিল গোটা দেশে। তারপরেই বিেদশমন্ত্রী এস জয়শঙ্কর আবার সাংবাদিক বৈঠক করে দাবি করেছিলেন সবটাই ভোট রাজনীতি। ভোট ব্যাঙ্ক বাড়ানোর জন্য এগুলো করা হচ্ছে। তিনি পাল্টা জবাব দিয়ে বলেছিলেন ভারতও আমেরিকার মানবাধিকার লঙ্ঘনের ঘটনার উপরে নজর রাখে। ভারতীয়রা স্বভাবগত ভাবে ধৈর্যশীল সেকারণেই ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছিেলন তিনি। আমেরিকারয় শিখ ভারতীয়ের উপর নির্যাতনের ঘটনার প্রসঙ্গ টেনে এনেছিেলন এস জয়শঙ্কর।
ভারত-চিন সম্পর্ক নিয়ে আমেরিকার মাথা ঘামানো পছন্দ করছে না ভারত। আমেরিকা আগেই জানিয়েছিল যে পাকিস্তানকে মদত দিচ্ছে চিন। এস জয়শঙ্কর দাবি করেছেন ইউক্রেনে যেভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে তা নিয়ে চিনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে ভারতের। দুই দেশের প্রতিনিধির মধ্যে এই নিয়ে মতামত বিনিময় হয়েছে। তারা বৈঠক করেছেন ইউক্রেনের পরিস্থিতি নিয়ে। প্রসঙ্গত উল্লেখ্য আমেরিকা প্রথম থেকেই ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘন নিয়ে সরব। ইউক্রেনে রাশিয়া সাধারণ মানুষের উপরে নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন।












Click it and Unblock the Notifications