Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'আন্তরিক পরিবেশ' থেকে উর্জিত প্যাটেলের হঠাত বিদায়, 'বিস্মিত' ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর গুরুমূর্তি

আরবিআই গভর্নর উর্জিত প্যাটেলের পদত্যাগের পর আরএসএস নেতা ও আরবিআই-এর বোর্ডের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এস গুরুমূর্তি কী প্রতিক্রিয়া জানিয়েছেন, দেখুন।

আরবিআই-এর গভর্নরের পদ থেকে উর্জিত প্যাটেলের পদত্যাগের ঘটনায় তিনি বিস্মিত বলে জানিয়েছেন আরবিআই বোর্ডের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এস গুরুমূর্তি। শুধু তাই নয়, সরকার ও রিজার্ভ ব্যাঙ্কের মধ্যে বিতর্কিত বিষয়গুলির মিটমাট করা যে প্রক্রিয়া চলছিল, তাও ধাক্কা খাবে বলে মত তাঁর। তিনি আরও জানান আরবিআই-তে উর্জিত প্যাটেলের অভাব অনুভূত হবে।

উর্জিত প্যাটেলের হঠাত বিদায়ে বিস্মিত গুরুমূর্তি

১৯ নভেম্বর শেষবার আরবিআই-এর বোর্ড মিটিং হয়েছিল। সেখানে উর্জিত ও গুরুমূর্তি দুজনেই উপস্থিত ছিলেন। আরএসএস মতাদর্শী গুরুমূর্তির দাবি সেই বৈঠক হয়েছিল অত্যন্ত আন্তিক পরিবেশে। তিনি আরো জানিয়েছেন সরকার বনাম আরবিআই নিয়ে সংবাদ মাধ্যমে বাড়াবাড়ি করা হয়েছে - এই বিষয়ে বোর্ডের সকল ডিরেক্টরই একমত হয়েছিলেন। তারপর এই ঘটনা আরই বিস্ময় বাড়িয়েছে।

সোশ্য়াল মিডিয়ায় তিনি জানান, উর্জিতের সঙ্গে ঘন্টার পর ঘন্টা তাঁর ব্যক্তিগত স্তরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হত। সেইগুলি অত্যন্ত উপভোগ্য ছিল। বেশিরভাগ ক্ষেত্রেই তাঁরা বিভিন্ন বিষয়ে একমত হয়েছএন। ভিন্নমত হলেও দুজনেই দুজনের যুক্তিটা বুঝতেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+