মাত্র তিন মিনিটেই খুন করা হয় প্রদ্যুম্নকে, রায়ান স্কুলের ঘটনায় প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
সিবিআই সূত্রে খবর, প্রদ্যুম্নকে মাত্র তিন মিনিটের মধ্যে হত্যা করা হয়েছিল। প্রদ্যুম্নকেই যে টার্গেট করা হয়েছিল তেমন নয়। সে একা বাথরুমে গিয়েছিল। একা পেয়ে তাকে খুন করা হয়।
রায়ান স্কুলের ছাত্র প্রদ্যুম্ন ঠাকুর হত্যা মামলায় বুধবারই প্রকাশ্যে এসেছে নতুন ট্যুইস্ট। গাড়ির চালক নয় প্রদ্যুম্নের হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে একাদশ শ্রেণির এক ছাত্রকে। সেই প্রেক্ষিতেই সামনে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য।

স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে সিবিআই। সেই ফুটেজই তুলে দেওয়া হয়েছে জুভেনাইল জাস্টিস বোর্ডের হাতে। গ্রেফতার হওয়া নাবালক ছাত্রের হেফাজত চাওয়ার সময়ই তা জমা করা হয়েছে।
সিবিআই সূত্রে খবর, প্রদ্যুম্নকে মাত্র তিন মিনিটের মধ্যে হত্যা করা হয়েছিল। প্রদ্যুম্নকেই যে টার্গেট করা হয়েছিল তেমন নয়। সে একা বাথরুমে গিয়েছিল। একা পেয়ে তাকে খুন করা হয়।
ফরেসনিক অ্যানালিসিস ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই মামলার তদন্ত করছে সিবিআই। পাশাপাশি শিক্ষক, ছাত্রদেরও জেরা করা হচ্ছে। পুলিশ দাবি করেছিল, যৌন হেনস্থা করে প্রদ্যুম্নকে হত্যা করা হয়। যদিও সিবিআই সেই রিপোর্ট উড়িয়ে দিয়েছে।
প্রসঙ্গত, বুধবার প্রদ্যুম্ন হত্যায় উল্টো পথে হেঁটে একাদশ শ্রেণির এক ছাত্রকে গ্রেফতার করে সিবিআই। এদিকে বাসের চালক অশোক কুমার যাকে পুলিশ গ্রেফতার করেছিল, মামলা ক্লোজ করতে তাকে দিয়ে জোর করে অপরাধ কবুল করানো হয়েছিল বলে অভিযোগ। অর্থাৎ তদন্তে নেমে চূড়ান্ত গাফিলতি দেখিয়েছিল পুলিশ। যা সিবিআই তদন্তে উঠে এসেছে।












Click it and Unblock the Notifications