মহাকাশ যাত্রার জন্য চলতি বছরেই চার ভারতীয় বায়ু-সেনা আধিকারিককে প্রশিক্ষণ রাশিয়ার

মহাকাশ যাত্রার জন্য চলতি বছরেই চার ভারতীয় বায়ু-সেনা আধিকারিককে প্রশিক্ষণ রাশিয়ার

মহাকাশে মানুষ পাঠানোর জন্য এবার ৪ ভারতীয় বায়ু-সেনা আধিকারিক প্রশিক্ষণ দেবে রাশিয়া। ইসরো প্রধান কে সিভান বুধবার ঘোষণা করেন ২০২০ সালে গগণযান ও চন্দ্রযান ৩ মিশনের জন্য ভারতীয় বায়ু-সেনার চার আধিকারিককে প্রশিক্ষণ দেবে রাশিয়া।

মহাকাশ যাত্রার জন্য চলতি বছরেই চার ভারতীয় বায়ু-সেনা আধিকারিককে প্রশিক্ষণ রাশিয়ার


মহাকাশে মানুষ পাঠানোর ক্ষেত্রে প্রথম ভারতীয় অভিযানের জন্য মোট ১২ জনকে বেছে নিয়েছিল ইসরো। সেখান থেকেই অবশেষে চার জনকে বেছে নেয় রাশিয়া। সূত্রের খবর, আগামীতে এই চারজনকেই মহাকাশ যাত্রার জন্য প্রশিক্ষণ দেবে দিতে চলেছে তারা।

গগণযান মিশন সম্পূর্ণ হলে ভারতই হবে বিশ্বের চতুর্থ দেশ যারা মহাকাশে মানুষ পাঠিয়েছে। এর আগে আমেরিকা, রাশিয়া ও চিন এই সাফল্য অর্জন করেছে।

ইসরোর সদর দফতরে সংবাদ সম্মেলনে শিবান বলেন, এই চার জন নভশ্চরকে জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকেই প্রশিক্ষণ দেবে রাশিয়া। যদিও এখনও তাদের নাম প্রকাশ করা হয়নি বলেই জানা যাচ্ছে। এর আগে রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকোমস-এর ডিরেক্টর দিমিত্রি রোগোজিনের সঙ্গে মস্কোতে বৈঠক করেন ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সেখানেই চার জন মহাকাশচারীকে বেছে প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয় বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+