ভারত যা কিছু কিনতে চায়, রাশিয়া তার যোগান দেবে, জানালেন সের্গেই লাভরভ
ভারত যা কিছু কিনতে চায়, রাশিয়া তার যোগান দেবে, জানালেন সের্গেই লাভরভ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝেই দিল্লি এসে ভারতের স্বাধীন বিদেশনীতির প্রশংসা করলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ৷ সঙ্গে তিনি আশ্বাসও দেন ভারত যা কিছু কিনতে চায় রাশিয়া থেকে তার যোগান দেবে মস্কো। শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কের সঙ্গে বৈঠক করেন সের্গেই লাভরভ। বৈঠকের পর তিনি একটি সাংবাদিক সম্মেলনও করেন দিল্লিতে৷

সাংবাদিক সম্মেলনে লাভরভ আমেরিকার নাম না করে বলেন, কিছু রাষ্ট্র রয়েছে যারা ভারত ও চিনলে চাপ দিচ্ছে তাদের পক্ষ নিতে। কিন্তু আমি নিশ্চিত কোনও চাপই ভারত-রাশিয়ার শক্তিশালী মৈত্রতাকে ভাঙতে পারবে না। তিনি আরও যোগ করেন, 'আমি বিশ্বাস করি ভারতের পররাষ্ট্র নীতি স্বাধীন এবং নিজ রাষ্ট্রহিতে তৈরি৷ রাশিয়ারও বিদেশ নীতি একই আদর্শে দাঁড়িয়ে রয়েছে৷ এবং এটাই ভারত-রাশিয়ার মতো বড় দুটি দেশের মিত্রতাকে আরও শক্তিশালী করে তুলেছে৷' প্রসঙ্গত কয়েকদিন আগেই আমেরিকার পক্ষ থেকে কিছুটা চ্যালেঞ্জের শুরুেই বলা হয়েছে যে আগামীদিনে চিন ভারতের সীমান্ত লঙ্ঘন করলে রাশিয়া বাঁচাতে আসবে না।

এরপরও লাভরভ বলেছেন যে তাঁর মাধ্যমে ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন৷ এবং পরে তিনি নিজেও প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা জানাবেন৷ মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারতের নিরপেক্ষ ভূমিকার জন্যই এই কৃতজ্ঞতা প্রকাশ করেছে রাশিয়া। প্রসঙ্গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত রাষ্ট্রসংঘ বা অন্য যে কোনও জায়গাতে যে রকম রাশিয়াকে সরাসরি সমর্থন করেনি ভারত। তেমনই আবার কোথাও রাশিয়ার বিরুদ্ধে আনা প্রস্তাবে সমর্থনও জানায়নি৷ ঠিক এ কারনেই ভারতের পররাষ্ট্রনীতিকে স্বাধীন বলে প্রশংসা করেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী৷
যদিও লাভরভের মতে তাঁরা যুদ্ধ করছেন না! বরং মস্কোর বিরুদ্ধে কিয়েভ কেন্দ্রিক যে আন্তর্জাতিক ষড়যন্ত্র তৈরি হয়েছে তার বিরুদ্ধে সেনা অপারেশন করছেন।












Click it and Unblock the Notifications