Russia-Ukraine War: মোদীকে ফোন ইউক্রেনের প্রেসিডেন্টের! চাইলেন 'রাজনৈতিক সমর্থন'
রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের আজ তৃতীয় দিন! রাশিয়ার তরফে লাগাতার হামলা জারি রাখা হয়েছে। বিশ্বের তরফে রাশিয়ার উপর একের পর নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর কথা বলা হচ্ছে। কিন্তু এখনও পর্যন
রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের আজ তৃতীয় দিন! রাশিয়ার তরফে লাগাতার হামলা জারি রাখা হয়েছে। বিশ্বের তরফে রাশিয়ার উপর একের পর নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর কথা বলা হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও সমাধান সামনে আসেনি।

এই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। ভয়ঙ্কর পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্টের ফোন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে এদিন সকালেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেন ইউক্রেনের বিদেশমন্ত্রী (Ukrainian Foreign Minister) Dmytro Kuleba। জানা গিয়েছে, যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে মস্কোর সঙ্গে কথাবার্তা চালানোর (Russia Ukraine Conflict) বিষয়ে আবেদন করা হয়।
এই ফোনালাপের পরেই Dmytro Kuleba এই বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি টুইট করে। সেখানে তিনি জানান, আমি ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেছিলাম। ইউক্রেনের উপর রাশিয়ার হিংসাত্বক আক্রমণ থামানোর বিষয়ে ভারতের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে। একই সঙ্গে ভারতকে পাশে থাকার কথা বলা হয়েছে বলে দাবি সে দেশের বিদেশমন্ত্রীর।
আর এরপরেই খোদ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ফোন প্রধানমন্ত্রী মোদীকে। জানা গিয়েছে, দীর্ঘক্ষণ দুজনের মধ্যে কথাবার্তা হয়েছে। ফোনালাপে ভলোদিমির জেলেনস্কির নরেন্দ্র মোদীকে রুশ হামলার বিষয়ে বিস্তারিত জানান। একই সঙ্গে নিরাপত্তা পরিষদে 'রাজনৈতিক সমর্থন' দেওয়ার ব্যাপারেও প্রধানমন্ত্রীর সঙ্গে ভলোদিমির জেলেনস্কির কথা হয়েছে বলে জানা গিয়েছে। এই ফোনালাপের পরেই বিস্তারিত জানিয়ে টুইট করেছেন ভলোদিমির জেলেনস্কির।
টুইটে ইউক্রেনের প্রেসিডেন্ট লিখছেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। ইউক্রেনের মাটিতে এই মুহূর্তে একলাখেরও বেশি রুশ সেনা ঢুকে পড়েছে। সরকারি ভবন সহ একাধিক জায়গাতে শুধুই গুলির আওয়াজ। এই অবস্থায় নিরাপত্তা পরিষদে 'রাজনৈতিক সমর্থন' দেওয়ার ব্যাপারে মোদীর সঙ্গে কথা হয়েছে বলেও ওই টুইটে দাবি করা হয়েছে।
শুধু তাই নয়, একসঙ্গে সবাই মিলে এই হামলা যাতে ঠেকানো যায় সে বিষয়েও অনুরোধ জানিয়েছেন যুদ্ধ বিধ্বস্ত দেশের প্রেসিডেন্ট।
Spoke with 🇮🇳 Prime Minister @narendramodi. Informed of the course of 🇺🇦 repulsing 🇷🇺 aggression. More than 100,000 invaders are on our land. They insidiously fire on residential buildings. Urged 🇮🇳 to give us political support in🇺🇳 Security Council. Stop the aggressor together!
— Володимир Зеленський (@ZelenskyyUa) February 26, 2022
অন্যদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় সুত্রে জানা যাচ্ছে, ভলোদিমির জেলেনস্কির কাছে ঘটনায় গভীর ভাবে দুঃখপ্রকাশ করেছেন মোদী। অবিলম্বে সংঘর্ষ বন্ধ করে আলোচনার রাস্তায় ফেরার বার্তা দিয়েছেন। একই সঙ্গে যে কোনও শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ভারত সবসময়ে এগিয়ে রয়েছে বলেও ভলোদিমির জেলেনস্কিরকে আশ্বাস দিয়েছেন প্রধানমন্রী। এমনটাই খবর।
একই সঙ্গে তাঁর কাছে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের বিষয়েও উদ্বেগ প্রকাশ করে। ভারতীয়দের ফেরাতে ভলোদিমির জেলেনস্কির কাছে ইউক্রেনের আধিকারিকদের সাহায্যও চেয়েছেন প্রধানমন্ত্রী।












Click it and Unblock the Notifications