Russia-Ukraine War: রাতেই পুতিনকে ফোন মোদীর! ইন্ডিয়ান এয়ারফোর্সকে অ্যালার্টে রাখল ভারত
নীল আকাশ চিঁড়ে ইউক্রেনের উদ্দেশ্যে উড়ে যাচ্ছে একের পর এক মিসাইল। চারপাশ জুড়ে শুধুই ধ্বংসের ছবি। কোথাও দাউ দাউ করে জ্বলছে আগুন তো আবার কান্নার আওয়াজ। ইউক্রেন জুড়ে ভয়ঙ্কর পরিস্থিতি। আর এর মধ্যেই এই বিষয়ে ভারতের হস্তক্ষেপ দ
একটাই নির্দেশ! আর এরপরেই ভয়ঙ্কর যুদ্ধ দেখছে বিশ্বের মানুষ। নীল আকাশ চিঁড়ে ইউক্রেনের উদ্দেশ্যে উড়ে যাচ্ছে একের পর এক মিসাইল। চারপাশ জুড়ে শুধুই ধ্বংসের ছবি। কোথাও দাউ দাউ করে জ্বলছে আগুন তো আবার কান্নার আওয়াজ। ইউক্রেন জুড়ে ভয়ঙ্কর পরিস্থিতি। আর এর মধ্যেই এই বিষয়ে ভারতের হস্তক্ষেপ দাবি করেছেন ইউক্রেনের দূত ইগর পোলিখা।

যুদ্ধ থামানোর জন্যে পুতিনের সঙ্গে কথা বলার আর্জি জানিয়েছেন। আর এরপরেই জানা যাচ্ছে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ফোন করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
পুতিনকে ফোন করতে পারেন মোদী
জানা গিয়েছে, আজ রাতেই পুতিনকে ফোন করতে পারেন মোদী। তবে ঠিক কি বিষয়ে কথা হবে তা এখনও স্পষ্ট নয়। তবে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে ভারতের অবস্থান কি হবে তা নিয়ে গোটা বিশ্বই তাকিয়ে রয়েছে। সেখানে দাঁড়িয়ে পুতিনকে ফোন করার সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
যদিও এর আগে রাষ্ট্রসঙ্ঘের এক বৈঠকে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই পরিস্থিতি একটা বড় সংকটের দিকে যেতে পারে। খুব সাবধানে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। না হলে এই অঞ্চলের শান্তি ব্যাহত হবে। কার্যত আমেরিকা কিংবা রাশিয়া কারও পক্ষেই কথা বলেনি ভারত। আর এই অবস্থানকে প্রশংসা করেছে রাশিয়া।
অনেক দূর পর্যন্ত গড়াতে পারে বলে অনুমান
অন্যদিকে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যেভাবে যুদ্ধ বেঁধেছে তা অনেক দূর পর্যন্ত গড়াতে পারে বলে অনুমান। যার প্রভাব প্রত্যক্ষ না হলেও পরোক্ষ ভাবে পড়তে পারে। আর এই অবস্থায় জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে এই উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে উচ্চপর্যায়ের এই বৈঠক হচ্ছে। বৈঠকে উপস্থিত রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও। জানা গিয়েছে, এই বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। তবে ইউক্রেনের মাটিতে এখনও পর্যন্ত বহু ভারতীয় আটকে রয়েছেন। তাঁদের কীভাবে উদ্ধার করা সম্ভব তা নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয়েছে।
To assist in the evacuation of Indian nationals from Ukraine, MEA teams are being sent to the land borders with Ukraine in Hungary, Poland, Slovak Republic and Romania, says the Ministry pic.twitter.com/L6iZYbukUS
— ANI (@ANI) February 24, 2022
কাজে লাগানো হতে পারে ইন্ডিয়ান এয়ারফোর্সকে
তবে জানা যাচ্ছে, এক্ষেত্রে কাজে লাগানো হতে পারে ইন্ডিয়ান এয়ারফোর্সকে। খুব শিঘ্রই যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করতে যেতে পারে এয়ারফোর্সের বিশেষ বিমান। আর এনিয়েই হয়তো পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলতে পারেন বলে মনে করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। তবে এক সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যে এই বিষয়ে ভারতীয় বিমান বাহিনীকে হাই অ্যালার্টে থাকতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications