Gold Price: দেড় বছরের রেকর্ড ভাঙল সোনালি ধাতুর দাম, ৫৫ হাজারের গণ্ডি পেরোল সোনা

আজ থেকে পনেরো দিন আগে পর্যন্ত সোনার দোকানে ভিড় দেখা গেছে। কারণ এখন চলছে বিয়ের মাস। সোনা তো প্রয়োজনই। তবে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুহু করে বাড়ছে সোনার দাম। নারী দিবস থেকে নারীদের একটু হলেও মন খারাপ।

আজ থেকে পনেরো দিন আগে পর্যন্ত সোনার দোকানে ভিড় দেখা গেছে। কারণ এখন চলছে বিয়ের মাস। সোনা তো প্রয়োজনই। তবে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুহু করে বাড়ছে সোনার দাম। নারী দিবস থেকে নারীদের একটু হলেও মন খারাপ।

কারণ গতকাল, মঙ্গলবার থেকে মধ্যবৃত্তের নাগালের বাইরে বেরিয়ে গেছে হলুদ ধাতুর দাম। দাম ছুঁল ৫৫ হাজারে। প্রায় দেড় বছর পর ভারতের বাজারে সোনার দাম এত বাড়তে দেখা গেল।

MCX তরফে কী জানা গেল

MCX তরফে কী জানা গেল

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের (MCX) তরফে আগেই জানা হয়েছিল, প্রতি ১০ গ্রামে ১.৬৪ শতাংশে বেড়ে ৫৫ হাজার ১১১ টাকা। শুধু সোনার দাম বেড়েছে তাই নয়, রুপোর দামও কিন্তু প্রায় অনেকগুন বেড়েছে। এটাও কিন্তু আমজনতার নাগালের বাইরেও চলে গেছে। এক কেজিতে ২.১৯ শতাংশ বেড়ে ৭২ হাজার ৯৫০ টাকা।

স্পট গোল্ডের দাম কত হল

স্পট গোল্ডের দাম কত হল

স্পট গোল্ডে ০.৬ শতাংশ দাম কমে ছিল। তবে এখন দাম বেড়ে হল ২ হাজার ৬৯.৮৯ ডলার টাকা। যা এর আগেও ২০২০ সালের অগাস্ট মাসে সোনার দাম কিন্তু আকাশ ছোঁয়া হয়েছিল। যা কিন্তু মধ্যবৃত্তের নাগালের বাইরে বেরিয়ে গিয়েছিল। দাম হয়েছিল ৫৬ হাজার ২০০ টাকা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দামও। দাম হয়েছে প্রতি কেজিতে দাম দাঁড়িয়েছে ৭০ হাজার ১৭৩ টাকা।

আউন্স সোনার দাম ঊর্ধ্বমুখী-

আউন্স সোনার দাম ঊর্ধ্বমুখী-

SPDR গোল্ড ট্রাস্টে জানা গিয়েছে, আউন্স সোনার দাম ঊর্ধ্বমুখী হয়ে হয়েছে ২০০০.৬৯ ডলার। ২০২০ সালের ১৯ অগাস্ট পর থেকে সর্বোচ্চ দাম দাঁড়িয়েছে। মঙ্গলবার দাম ছিল ১ হাজার ৬৭.৩ ডলার। যা কিন্তু ২০২১ সাল মানে গত বছর বিশ্বের বাজারে সর্বাধিক ছিল।

মাথায় হাত সোনা ব্যবসায়ীদের-

মাথায় হাত সোনা ব্যবসায়ীদের-

৮ মার্চ, মঙ্গলবার পশ্চিমবঙ্গে সোনার দাম প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দামও যথাক্রমে ১হাজার টাকা ও ১ হাজার ৯০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ২৪ ক্যারেট সোনার দামের আকাশ ছোঁয়া দাম দাঁড়িয়েছে যথাক্রমে ৪৯ হাজার ৪০০ টাকা ও ৫৩ হাজার ৮৯০ টাকা। মাথায় হাত সোনা ব্যবসায়ীদের।

শ্রীরাম আইয়ার কী জানালেন-

শ্রীরাম আইয়ার কী জানালেন-

কমেক্স গোল্ড এপ্রিলে দাম এপ্রিলে দাম ছিল ২ হাজার ৩৫.৯৭ ডলার। তবে এখন তা দাঁড়িয়েছে ২ হাজার ৮৬.১৩ ডলার থেকে ২ হাজার ১২৮.৯৭ ডলার। আজ, বুধবার দেশীয় সোনার দাম কমতে পারে! এটি জানিয়েছেন রিলায়েন্স সিকিউরিটিজের সিনিয়র গবেষক বিশ্লেষক শ্রীরাম আইয়ার।

সিনিয়র গবেষকের মত কী-

সিনিয়র গবেষকের মত কী-

তিনি আরও জানান, MCX গোল্ড এপ্রিল ৫৪ হাজার ৩৮০ টাকা। যা বেড়ে হয়েছে ৫৫ হাজার ৪০০ টাকা থেকে ৫৬ হাজার ৫৮০ টাকা। বাণিজ্য সাপোর্ট জোনে দাম হতে পারে ৫৩ হাজার ২০০ টাকা থেকে ৫২ হাজার ১৮০ টাকা। অন্যদিকে শেয়ারইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট রিসার্চ প্রধান রবি সিং জানান, রাশিয়ার অগ্রাসনের কারনে হলুদ ধাতুর দাম বাড়ছে। সোনার দাম দিন দিন ঊর্ধ্বমুখী হচ্ছে। সেই সঙ্গে বেড়েছে জ্বালানির দামও। সেই সঙ্গে তিনি আশঙ্কা করছেন মুদ্রাস্ফীতিরও।

হলুদ ধাতুর দাম বৃদ্ধি

হলুদ ধাতুর দাম বৃদ্ধি

সোনার দামের সঙ্গে সঙ্গে দাম কিন্তু তীব্র হয়েছে রুপোর দামও। আজ সকালে সিলভার স্পট ও কমেক্স ফিউচার এশিয়ান বাণিজ্যে সিলভারের দাম ২৬ হাজার ৬৫০ ডলার। দাম বৃদ্ধি পেয়ে ২৭ হাজার ৭৪৫ ডলার থেকে ২৮ হাজার ৫৯০ ডলার।

দাম বাড়ল রুপোরও-

দাম বাড়ল রুপোরও-

মে মাসে ৭১ হাজার ৪৪০ টাকা হয়েছিল রুপোর দাম। তবে তার দাম বেড়ে হয়েছে ৭৩ হাজার ২৫ টাকা থেকে ৭৪ হাজার ৬৬৫ টাকা। এটি জানিয়েছেন আইয়ার।

উল্লেখ্য, আগের থেকে দাম ১.৯৫ শতাংশ দাম বেড়েছে। এক কেজিতে বেড়েছে ৭০ হাজার ৫১০ টাকা। MCX সিলভার, ৬৯ হাজারের মধ্যে রুপোর দাম ঘোরা ফেরা করে প্রতি বছর মে মাসে। কিন্তু এখনই তাঁর দাম বৃদ্ধি পেয়েছে। দাম বেড়ে হয়েছে ৬৯ হাজার ৬০০ টাকা থেকে ৭০ হাজার ২০০ টাকা জানিয়েছেন আইয়ার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+