Russia-Ukraine Crisis: ৩ মাস আগেই জানতেন মোদী! আগেই কেন ফেরানোর উদ্যোগ হয়নি, বিস্ফোরক মমতা

একদিকে যখন উত্তর প্রদেশে ভোট প্রচারে প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) বলছেন, বিশ্বে ভারতের ক্রমবর্ধমান শক্তির কারণেই ইউক্রেন (Ukraine) থেকে ভারতীয়দের (Indian) সরিয়ে আনা যাচ্ছে, সেই সময় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য

একদিকে যখন উত্তর প্রদেশে ভোট প্রচারে প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) বলছেন, বিশ্বে ভারতের ক্রমবর্ধমান শক্তির কারণেই ইউক্রেন (Ukraine) থেকে ভারতীয়দের (Indian) সরিয়ে আনা যাচ্ছে, সেই সময় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের দুর্দশার জন্য দায়ী করলেন প্রধানমন্ত্রী মোদীকেই। তাঁর অভিযোগ মোদী ৩ মাস আগে থেকেই বিষয়টি জানতেন।

রাশিয়া নিয়ে মমতার চিঠি মোদীকে

রাশিয়া নিয়ে মমতার চিঠি মোদীকে

ঠিক দুদিন আগে ২৮ ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী মোদীকে রাশিয়া ও ইউক্রেনের সংকট নিয়ে চিঠি দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, দেশের মর্যাদা যাতে অক্ষুণ্ণ থাকে, তা নিশ্চিত করতে হবে। ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ফেরা পাশে থাকার আশ্বাও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতির পর্যালোচনায় সর্বদল বৈঠক ডাকা যা কিনা তাও প্রধানমন্ত্রীকে ভেবে দেখতে বলেছিলেন তিনি।

 আগেই জানতেন প্রধানমন্ত্রী

আগেই জানতেন প্রধানমন্ত্রী

এদিন অখিলেশের ডাকে সভায় যোগ দিতে উত্তর প্রদেশে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, রাশিয়া ও ইউক্রেন সংকটের বিষয়টি প্রধানমন্ত্রী মোদী তিনমাস আগে থেকেই জানতেন। কেন সেখানে থাকা ভারতীয়দের আগে থেকেই ফেরানোর উদ্যোগ নেওয়া হল না তা নিয়ে প্রশ্ন করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আগে থেকে ফেরানোর বন্দোবস্ত করা হলে রোমানিয়ার সীমান্তে অপেক্ষা করতে হত না। তিনি বলেন, বিমানে করে উদ্ধার করে আনা দায়বদ্ধতা, যেই সরকারে থাকবে, তাকে কাজটা করতে হবে।

 বাংলাবাসীদের জন্য টিকিটের ব্যবস্থা

বাংলাবাসীদের জন্য টিকিটের ব্যবস্থা

এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, ইউক্রেন থেকে দিল্লি কিংবা মুম্বইতে যেসব বাংলাবাসী আসছেন, তাঁদের রাজ্যের ফেরার জন্য টিকিটের বন্দোবস্ত করছে পশ্চিমবঙ্গ সরকার। যদি অন্য রাজ্যের জন্য করতে বলা হয়, তার জন্যও পাশে থাকবে পশ্চিমবঙ্গ সরকার, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ভারতের যা ক্ষমতা তাতে, দেশ সবাইকে শান্তির রাস্তায় আনতে পারে।

বিদেশমন্ত্রকের কাজ নিয়ে প্রশ্ন

বিদেশমন্ত্রকের কাজ নিয়ে প্রশ্ন

এদিন মুখ্যমন্ত্রী বিদেশমন্ত্রকের কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন। রাজনৈতিক ব্যস্ততা এবং সংযোগের অভাবের কারণে দেশ পিছিয়ে পড়েছে আর ছাত্ররা ইউক্রেনে আটকে পড়েছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন অবহেলাও অপরাধ।

 যেতে চান মমতা

যেতে চান মমতা

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজনীতি করতে দলের সাংসদদের উদ্ধার কাজে পাঠাচ্ছে মোদী সরকার। মন্ত্রীদের পাঠানো হচ্ছে বিমানে ভাষণ দেওয়ার জন্য। তিনি বলেন, সরকার যদি বলে, তাহলে তিনি যুদ্ধেও যেতে প্রস্তুত।

 মানুষের আশীর্বাদ নিয়ে উত্তরপ্রদেশে

মানুষের আশীর্বাদ নিয়ে উত্তরপ্রদেশে

পুরসভা নির্বাচনে তৃণমূলের ফল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেছেন, যত জিতব তত যেন শান্ত থাকি, নম্র থাকি। তাঁর লক্ষ্য যে শিল্প ও কর্মসংস্থান তাও এদিন আরও একবার স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, কোথাও কিছু হয়নি, মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছিলেন। সংবাদ মাধ্যমের একাংশ কুৎসা করেছে বলেও অভিযোগ করেন তিনি।


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+