Russia-Ukraine Crisis: পুতিনের সঙ্গে ফের কথা মোদীর! ভারতীয়দের নিরাপদে সরিয়ে আনা নিয়ে আলোচনা
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধে (russia ukraine war) সংকটে ইউক্রেনে থাকা ভারতীয়রা (indians)। হাজার হাজার ভারতীয়কে সেখান থেকে সরিয়া আনার জন্য চেষ্টা চালানো হচ্ছে বলেই জানিয়েছেন মোদী সরকার। ইউক্রেন থেকে ভারতীয়দের নিরা
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধে (russia ukraine war) সংকটে ইউক্রেনে থাকা ভারতীয়রা (indians)। হাজার হাজার ভারতীয়কে সেখান থেকে সরিয়া আনার জন্য চেষ্টা চালানো হচ্ছে বলেই জানিয়েছেন মোদী সরকার। ইউক্রেন থেকে ভারতীয়দের নিরাপদে সরিয়ে আনতে প্রধানমন্ত্রী (Narendra Modi) মোদী এদিন কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের (Vladimir Putin) সঙ্গে।

দুই শীর্ষ নেতার ফোনে কথা
রাশিয়ার প্রেসিডেন্ট এবং ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে ফোনে এমন একটা দিনে কথা হল, যেসময় দেশে মোদীর ইউক্রেন নীতি নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। যদিও সেই দিনই সরকারের তরফে জানানো হয়েছে, ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের নিরাপদে দেশে ফেরাতে সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাবে।
মঙ্গলবার ইউক্রেনের খারকিভে রাশিয়ার গোলার আঘাতে প্রাণ গিয়েছে সেখানে থাকা কর্নাটকের চতুর্থবর্ষের মেডিক্যাল ছাত্র নবীন শেখারাপ্পার। তার পর থেকেই দেশে বিরোধীরা মোদীর নীতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে।
এর আগে পুতিনের সঙ্গে কথার সময় প্রধানমন্ত্রী মোদী হিংসা বন্ধ করে কূটনৈতিক পথে সমস্যার সমাধানের কথা বলেছিলেন। ইউক্রেনে ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথাও প্রধানমন্ত্রী মোদী জানিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে।

একের পর এক পর্যালোচনা বৈঠক
ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে গত রবিবার থেকে একের পর এক পর্যালোচনা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মোদী। এদিনও তিনি উচ্চপর্যায়ের বৈঠক করেন। গত কয়েকদিনের মধ্যে এটি চতুর্থ বৈঠক। যেখানে হাজির ছিলেন শীর্ষ কেন্দ্রীয় মন্ত্রী এবং বিদেশ সচিব-সহ সিনিয়র আধিকারিকরা। এর আগেও প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, ভারতীয়দের ফিরিয়ে আনতে ২৪ ঘন্টা কাজ হচ্ছে। যুদ্ধ পরিস্থিতির জেরে ছাত্ররা সেখানে যে অসুবিধার সম্মুখীন হয়েছে, সেব্যাপারে সরকার সচেতন বলেও জানিয়েছিলেন তিনি। প্রত্যেক ভারতীয়কে নিরাপতে দেশে ফেরাতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানিয়েছিলেন তিনি।

২৪ ঘন্টায় ১৫ টি বিমানের ব্যবস্থা
ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি এদিন জানিয়েছেন, ভারত সরকারের ইউক্রেন ছাড়ার পরামর্শ দেওয়ার পর থেকে প্রায় ১৭ হাজার নাগরিক ইউক্রেন সীমান্ত ছেড়েছেন। গত ২৪ ঘন্টায় ৬ টি বিমান ভারতে এসেছে। যা নিয়ে এখনও পর্যন্ত ভারতীয়দের নিয়ে ১৫ টি বিমানে ৩৩৫২ জন দেশে পৌঁছেছেন। পরবর্তী ২৪ ঘন্টায় আরও ১৫ টি বিমানে ভারতীয়দের নিয়ে আসা হবে বলেও জানিয়েছেন তিনি।

মমতা সরাসরি দায়ী করেছেন মোদীকে
ইউক্রেনে ভারতীয়দের দুর্দশার কারণ প্রধানমন্ত্রী মোদী। এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে বারাণসী যাওয়ার বলে অভিযোগ করেন, পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী মোদী তিনমাস আগে থেকেই জানতেন। সেই সময় কেন সেখানে থাকা ভারতীয়দের ফেরানো হয়নি সেই প্রশ্ন তিনি করেছেন।












Click it and Unblock the Notifications