Russia Ukraine Crisis: ইউক্রেন থেকে ফেরা ডাক্তারি পড়ুয়ারা পাবে ইনটার্নশিপ করার সুযোগ, জারি বিজ্ঞপ্তি

রাশিয়া ও ইউক্রেনের ( Russia Ukraine Crisis) মধ্যে চলা যুদ্ধজনিত সংকটের কারণে ইউক্রেন থেকে হাজার হাজার ডাক্তারি (doctor) পড়ুয়া গেশে ফিরেছেন। তাঁদের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে এর মধ্যে ন্যাশনাল মেডিক্যাল কমিশ

রাশিয়া ও ইউক্রেনের ( Russia Ukraine Crisis) মধ্যে চলা যুদ্ধজনিত সংকটের কারণে ইউক্রেন থেকে হাজার হাজার ডাক্তারি (doctor) পড়ুয়া গেশে ফিরেছেন। তাঁদের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে এর মধ্যে ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (NMC) তরফ থেকে জানানো হয়েছে, বর্তমানে সংকটের কারণে যাঁরা ইউক্রেন থেকে দেশে ফিরেছে, তাঁরা ১২ মাসের বাধ্যতামূলক ইন্টার্নশিপ (Internship) করার অনুমতি পাবে।

ইউক্রেনের ভারতীয় ছাত্রদের ভবিষ্যত নিয়ে প্রশ্ন

ইউক্রেনের ভারতীয় ছাত্রদের ভবিষ্যত নিয়ে প্রশ্ন

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে হাজার হাজার ভারতীয় ডাক্তারি পড়ুয়া দেশে ফিরে এসেছেন। কিন্তু তাঁদের কোর্স শেষ করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রের নিময় শিথিলেরে আপাতত কোনও পরিকল্পনা নেই, যাতে এইসব ছাত্রছাত্রীরা তাঁদের কোর্সের বাকি সময়টা দেশেই শেষ করে এমবিবিএস ডিগ্রি লাভ করতে পারে। কেননা সরকারি সূত্রে বলা হয়েছে, বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার ক্ষেত্রে দু-বছরে বাড়তি সময় রয়েছে। তাই ইউক্রেন থেকে ফিরে আসা ছাত্রছাত্রীদের আপাতত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সরকারি সূত্রে জানা গিয়েছে ইউক্রেন দেশের ডাক্তারি পড়ুয়াদের সংখ্যাটা প্রায় ১৮০০০-এর মতো।

বিদেশে ডাক্তারি পড়ুয়াদের জন্য দেশের আইন

বিদেশে ডাক্তারি পড়ুয়াদের জন্য দেশের আইন

দেশের ন্যাশনাল মেডিক্যাল কমিশন অনলাইনের মেডিক্যাল কোর্সগুলিকে অনুমোদন দেয় না। এছাড়াও একটি বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস করার ক্ষেত্রে ভর্তির তারিখ থেকে তা ১০ বছরের মধ্যে শেষ করার বিধান রয়েছে। এছাড়াও বিধি অনুযায়ী, বিদেশের মেডিক্যাল কলেজ থেকে দেশের মেডিক্যাল কলেজে স্থানান্তরের অনুমতি নেই। এছাড়াও বিধিতে কোর্স, প্রশিক্ষণ এবং ইন্টার্নশিপ একই বিদেশি প্রতিষ্ঠান থেকে করার কথাও বলা হয়েছে।

ভারত সরকারকে আইএমএ-র সুপারিশ

ভারত সরকারকে আইএমএ-র সুপারিশ

এদিকে ইউক্রেন থেকে ফেরত আসা ডাক্তারি পড়ুয়াদের দেশের মেডিক্যাল কলেজগুলোতে এককালীন সুযোগ দিতে আবেদন করেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েছেন। এব্যাপারে আইএমএ-র তরফে প্রধানমন্ত্রী মোদীকেও চিঠি দেওয়া হয়েছে। বলে হয়েছে ছাত্রছাত্রীদের ভৌগলিক পছন্দের কথা মাথায় রেখে একটি বন্টন প্রক্রিয়ার মাধ্যমে দেশের মেডিক্যাল কলেজগুলিতে তাদের জন্য ব্যবস্থা করা হোক। এব্যাপারে তারা শুধু সরকারকেই নয় ন্যাশনাল মেডিক্যাল কমিশনের কাছেও আবেদন করে। বিষয়টি নিয়ে আইএমএ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করবে।

বসতে হবে ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েট এক্সামিনেশনে

এদিকে ন্যাশনাল মেডিক্যাল কমিশনের তরফে বলা হয়েছে, ইউক্রেন থেকে ফেরা ডাক্তারি পড়ুয়ারা সেখানে অসম্পূর্ণ ইন্টার্নশিপ করতে সুযোগ পাবেন এদেশেই। তবে তাঁদেরকে ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েট একজামিনেশনে বসতে হবে। এক্ষেত্রে ইউক্রেন থেকে ফেরা পড়ুয়াই নন, যুদ্ধ পরিস্থিতির সঙ্গে করোনা পরিস্থিতির কারণে যেসব ছাত্রছাত্রী বিদেশে ইন্টার্নশিপ না করেই ফিরেছেন, তাঁরা সবাই এই সুযোগ পাবেন। প্রসঙ্গত ইউক্রেনে থাকা প্রায় ১৮০০০ ছাত্রছাত্রীদের অনেকেই সেখানে তাঁদের শেষ বর্ষের ইন্টার্নশিপ করছিলেন।
বিদেশে অনেকেই ডাক্তারি পড়তে যান। কিন্তু দেশে ফিরে তাঁদের রোগী দেখার অনুমতি নেই। সাধারণভাবে যাঁরা কোনও বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এমবিবিএস করেন, তাঁদেরকে ভারতে রোগী দেখা কিংবা উচ্চশিক্ষার জন্য ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েটস একজামিনেশনে বসতে হয়। তবে বেশিরভাগই এই পরীক্ষায় পাশ করতে পারেন না। ২০২০ সালে এই পরীক্ষায় যাঁরা বসেছিলেন তাঁদের মাত্র ১৬.৪৮ শতাংশ পাশ করেছিলেন। ওই বছরেই ইউক্রেনে পড়া ছাত্রছাত্রীদের মধ্যে ১৬.৬ শতাংশ পরীক্ষায় পাশ করতে পেরেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+