যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে দ্বিতীয় ভারতীয়র মৃত্যু, দেহ দেশে ফেরানোর আর্জি নিয়ে সরকারকে চিঠি বাবার
যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে দ্বিতীয় ভারতীয়র মৃত্যু, দেহ দেশে ফেরানোর আর্জি নিয়ে সরকারকে চিঠি বাবার
যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে দ্বিতীয় ভারতীয়র মৃত্যু। পাঞ্জাবের বর্নালার বাসিন্দা ওই পড়ুয়ার মৃত্যু হয় বুধবার। এর একদিন আগেই খারকিভে বোমাবর্ষণে কর্নাটকের পড়ুয়ার মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সামরিক অভিযান ঘোষণার পর ইউক্রেনে রুশ বাহিনীর হামলা শুরু হয়ে যায়। মঙ্গলবারই বিদেশ মন্ত্রকের তরফে প্রথম ভারতীয় পড়ুয়ার মৃত্যুর কথা জানানো হয়।

ইউক্রেনের ভিনসিয়াতে ন্যাশনাল পায়রোগভ মেমোরিয়াল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন ২২ বছরের চন্দন জিন্দাল। জানা গিয়েছে, ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত হওয়ার পরে জিন্দালকে জরুরি হাসপাতালে ভিনিতসিয়া (কিভস্কা স্ট্রিট ৬৮) ভর্তি করা হয়েছিল। বুধবার ভোরেই তাঁর মৃত্যু হয়। জিন্দলের বাবা ভারত সরকারকে চিঠি লিখে তাঁর ছেলের দেহ ভারতে নিয়ে আসার বন্দোবস্ত করার কথা বলেছেন। কেন্দ্রের পক্ষ থেকে ইতিমধ্যেই খারকিভ বিস্ফোরণে নিহত কর্নাটকের পড়ুয়ার দেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। ইউক্রেনের বিমানবন্দর যেহেতু বন্ধ করে দেওয়া হয়েছে যাত্রীদের জন্য, তাই দেহগুলি অন্য দেশ হয়ে ভারতে নিয়ে আসার ব্যবস্থা করছে ভারত সরকার। এর পাশাপাশি ভারতীয় নাগরিকদেরও ফিরিযে আনার বন্দোবস্ত করা হচ্ছে।
প্রসঙ্গত মঙ্গলবারই বিদেশ মন্ত্রকের তরফে টুইটারে লেখা হয়েছে, 'খুবই দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে আজ সকালে ইউক্রেনের খারকিভে বোমাবর্ষণে এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে। মন্ত্রকের তরফে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। পরিবারকে গভীর সমবেদনা জানাই।’ তবে ভারত সরকারের পক্ষ থেকে অপরেশন গঙ্গার আওতায় বহু ভারতীয় পড়ুয়াকে ফিরিয়ে আনা হয়েছে। আটকে থাকা আরও ভারতীয়কে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications