'স্পুৎনিক ভি' ভ্যাকসিনের তথ্য শেয়ার রাশিয়ার, ভারতে তৃতীয় পর্যায়ের ট্রায়ালে আগ্রহী মস্কো

'স্পুৎনিক ভি' ভ্যাকসিনের তথ্য শেয়ার রাশিয়ার, ভারতে তৃতীয় পর্যায়ের ট্রায়ালে আগ্রহী মস্কো

করোনা ভ্যাকসিন নিয়ে আরও এক ইতিবাচক পদক্ষেেপ। ভারতের সঙ্গে করোনা ভাইরাস ভ্যাকসিন স্পুটনিক ভি-র তথ্য শেয়ার করল রাশিয়া। সম্ভবত ভারতে স্পুটনিক ভি-র তৃতীয় পর্যােয়র ট্রায়াল শুরু করতে চায় রাশিয়া। এদিকে ভারতে দৈনিক সংক্রমণে নতুন রেকর্ড গড়েছে আজ। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯০ হাজারেরও বেশি মানুষ।

ভ্যাকসিনের তথ্য শেয়ার

ভ্যাকসিনের তথ্য শেয়ার

মস্কোয় আন্তর্জাতিক সামিটে যোগ দিেত গিয়েছিলেব কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তারপরেই এলো এই সুখবর। ভারতের সঙ্গে করোনা ভাইরাস ভ্যাকসিব স্পুটনিক ভি-র তথ্য শেয়ার করেছে রাশিয়া। মস্কোয় মহামারী এবং মাইক্রোবায়োলজি গবেষণা কেন্দ্রের কাছে এই সংক্রান্ত তথ্য চেয়েছিল ভারত। তাতে রাশিয়ায় ভারতের বায়োটেকনোলজি বিভাগের সচিব রেণু স্বরূপের সঙ্গে এই নিয়ে কথা হয়েছে। তাতে ইতিবাচক পদক্ষেপ করেছে রাশিয়া।

ভারতে ট্রায়ালে আগ্রহ

ভারতে ট্রায়ালে আগ্রহ

সূত্রের খবর রাশিয়ান ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের জন্য ভারতকে বেছে নিতে পারে রাশিয়া। এমনই ইঙ্গিত মিলেছে। যদিও তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল একাধিক দেশে হওয়ার সিদ্ধান্ত হয়েছে। সৌদি আরব, ইন্দোনেশিয়া, ফিলিপিনস, ব্রাজিল, মেক্সিকোতেও হওয়ার কথা। এই তালিকায় জুড়তে চলেছে এবার ভারতের নামও। ৪০,০০০ স্বেচ্ছাসেবীর নাম নথিভুক্ত করা হয়েছে ৩ পর্যায়ের ট্রায়ালের জন্য। প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালের ফলাফল ৪ সেপ্টেম্বর প্রকাশ করেছে রাশিয়া।

ভারকে সংক্রমণ

ভারকে সংক্রমণ

ইতিমধ্যে দৈনিক সংক্রমণে প্রতিদিন নতুন নতুন রেকর্ড গড়ছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৯০ হাজারেরও বেিশ মানুষ। ৪২ লক্ষের গণ্ডি েপরিয়েছে ভারত। এই নিয়ে উদ্বেগ বাড়ছে গোটা দেশে। বাড়ছে মৃত্যু সংখ্যাও তবে সুস্থতার হার অনেকটাই বেশি ভারতে। এদিকে দ্বিতীয় বার করোনা সংক্রমণের ধাক্কা আসার কথা জানিয়েছেন এইমসের ডিরেক্টর।

শুরু মেট্রো চলাচল

শুরু মেট্রো চলাচল

এদিকে আনলক ৪ শুরু হয়ে গিয়েছে গোটা দেশে। একদিকে যখন পাল্লা দিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ ঠিক সেই সময়েই গোটা দেশে শুরু হল মেট্রো চলাচল। দিল্লি, তামিলনাড়ুতে সকাল থেকে শুরু হয়ে গিয়েছে মেট্রো পরিষেবা। করোনা বিধি মেনে যাত্রীদের মেট্রোয় চাপার অনুমতি দেওয়া হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+