১৫ মিলিয়ন ব্যারেল তেল ক্রয়ে ভারতকে বড় ছাড়, ঘোষণা রাশিয়ার

১৫ মিলিয়ন ব্যারেল তেল ক্রয়ে ভারতকে বড় ছাড়, ঘোষণা রাশিয়ার

দেখতে দেখতে মাস ঘুরেছে ইউক্রেনের উপর রাশিয়ার সামরিক অভিযান। পুতিনের দেশের উপর গুচ্ছ গুচ্ছ বিধিনিষেধ জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেইসঙ্গে রাশিয়ার কাছ থেকে আর তেল কিনবেনা বলেও জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি। আর এখানেই দেশের অর্থনীতিকে জোরদার ধাক্কা খাওয়ার হাত থেকে রক্ষা করতে এবার এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে সখ্যতা বাড়াতে উঠেপড়ে লেগেছে মস্কো। আর সেই তালিকায় প্রথমেই আছে ভারতের নাম। কারণ মিত্রদেশ হিসেবে ভারত নিজের বন্ধুত্ব পালনে সক্ষম হয়েছে বলেই মত কূটনৈতিক মহলের। ইউক্রেনে তার আগ্রাসনের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার পর অন্যান্য দেশের কাছে বিক্রি কমে যাওয়ায় রাশিয়া ভারতকে তেলের সরাসরি ক্রয়ে বড় ছাড় দিচ্ছে। রাশিয়া প্রতি ব্যারেল ৩৫ডলার পর্যন্ত উচ্চ-গ্রেডের তেল বিক্রি করতে ইচ্ছুক। ভারত প্রথম চুক্তিতে ১৫ মিলিয়ন ব্যারেল কিনতে চায় বলে খবর।

কম দামে তেল বিক্রি

কম দামে তেল বিক্রি


ইউক্রেনের উপর আগ্রাসন চালানোর পর বিশ্বের একাধিক দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এই পরিস্থিতিতে ভারতকে উল্লেখযোগ্য প্রস্তাব দিয়েছে পুতিনের দেশ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় অপরিশোধিত তেলের দাম বেড়ে গিয়েছিল। পশ্চিমী দেশগুলির রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সেই পরিস্থিতির মোকাবিলা করতে ভারতকে অনেক কম দামে তেল বিক্রি করতে রাজি হয়েছে মস্কো। ভারতের কাছে সেই প্রস্তাব রাখা হয়েছে মস্কোর পক্ষ থেকে।

ভারতে তেল আমদানি

ভারতে তেল আমদানি

ভারতের যে পরিমাণ তেল এর প্রয়োজন হয়, তার ৮০ শতাংশ আমদানি করে মধ্য এশিয়ার তৈল সমৃদ্ধ দেশ থেকে। সেক্ষেত্রে বেশিরভাগ তেলটাই আসে ইরাক ইরান থেকে। খুব স্বল্প পরিমাণ তেল রাশিয়ার থেকে কেনে ভারত। ইউক্রেনের ওপর আগ্রাসনের কারণে পশ্চিমী দেশগুলির রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা, যুদ্ধের সময় অপরিশোধিত তেলের দামের থেকে অনেকটা কম দামে তেল পাবে ভারত। বৃহস্পতিবার রাশিয়ার বিদেশ মন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে বৈঠকে বসেছিলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। ওই বৈঠকের একদিন পরে ভারতকে এই প্রস্তাব দিয়েছে রাশিয়া। এই জাতীয় ঘটনাকে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমী দেশগুলো ভালো চোখে দেখছে না।

 এস জয়শংকরের বক্তব্য

এস জয়শংকরের বক্তব্য


বিদেশমন্ত্রী এস জয়শংকর জানিয়েছেন, "যখন তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তখন কম দামে তেল পেলে সেটা দেশবাসীর জন্য ভাল। ভালো অফার পেলে সেদিকেই এগোবে ভারত। রাশিয়া চায় ভারত ১ কোটি ৫ লক্ষ ব্যারেল তেল কিনুক ভারত। যুদ্ধের জেরে আর্থিক সংকটের মুখে পড়েছে রাশিয়া এরকমই মনে করছে ওয়াকিবহাল মহল। এই পরিস্থিতি থেকে রক্ষা পেতেই কম দামে তেল বিক্রি করতে চাইছে রাশিয়া।

বন্ধুত্বের দাম

বন্ধুত্বের দাম

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন হেনেছিল রাশিয়া। তারপর থেকেই গোটা বিশ্বের বাজারে বেড়ে গিয়েছিল অপরিশোধিত তেলের দাম। গোটা বিশ্ব জুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছিল। বিশ্বের একাধিক দেশ রাশিয়ার বিরুদ্ধে কথা বললেও, ভারত নিরপেক্ষ ছিল। কোন পক্ষ হয়েই কথা বলেনি সে। শুধু রাশিয়াকে বুঝিয়েছিল, যুদ্ধ কোনো পরিস্থিতির সমাধান হতে পারে না। সরাসরি কোনো পক্ষের হয়ে কথা বলেনি ভারত। তাই ভারতকে কম টাকায় তেল দিতে প্রস্তুত রাশিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+