নির্বাচনী ফলের আগেই রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের পদত্যাগ, প্রভাব স্টক মার্কেটে
আগামী বছর লোকসভা নির্বাচন। তার আগে ২০১৯-এর সেমিফাইনাল যুদ্ধের ফলাফল ঘোষণার আগেই পদত্যাগ করলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেল। প্রভাব ভারতের স্টক মার্কেটে।
আগামী বছর লোকসভা নির্বাচন। তার আগে ২০১৯-এর সেমিফাইনাল যুদ্ধের ফলাফল ঘোষণার আগেই পদত্যাগ করলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেল। আর তার পদত্যাগের পর মার্কেট নিয়ে উদ্বেগ তৈরি হল সপ্তাহের শুরুতেই। ভারতের বাজারের জন্য এটি একটি উদ্বায়ী সপ্তাহ বলে ব্যাখ্যা করেছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, ব্যক্তিগত কারণ দেখিয়ে উর্জিত প্যাটেল সোমবার পদত্যাগ করেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের পদ থেকে। দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছিল। অবশেষে তিনি ইস্তফা দিলেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। যদিও তাঁর ইস্তফার জন্য নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে সংঘাতের বিষয়টিকেই বড় করে দেখছেন রাজনৈতিক মহল।
মার্কিন যুক্তরাষ্ট্রে তালিকাভুক্ত ভারতীয় স্টক সূচকের প্রথম দিকে ট্রেডিংয়ের তুলনায় ৩.২ শতাংশ কম ছিল, পরে নিফটি 50 সূচক অর্থাৎ ১.৬ শতাংশ হ্রাস পায়। আর এর কারণ হিসেবে ধরা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক গভর্নরের পদত্যাগকে। তারণ মূলত তিনটি বিষয় নিয়ে সংঘাত তৈরি হয়েছিল কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্কের।
সংঘাতের অন্যতম যে কারণ ছিল, তা হল রিজার্ভ ব্যাঙ্কের হাতে থাকা সঞ্চিত অর্থ। সরকার চেয়েছিল ওই অর্থ ভোটের আগে উন্নয়নের কাজে লাগাতে। তারপর ব্যাঙ্কগুলির বিপুল এনপিএ ও মূলধনের অভাব সংক্রান্ত বিধি নিয়েও কেন্দ্র উদ্বেগ প্রকাশ করে। তারপর আরবিআই ১১টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে ঋণ দেওয়ার পরিমাণ নিয়ন্ত্রণে আনতে ও নিজেদের মূলধন বাড়াতে নির্দেশ দিয়েছিল।
বুথ ফেরত সমীক্ষা অনুয়ায়ী কেন্দ্রের শাসক দল বিজেপি বিভিন্ন রাজ্যে কঠির প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে। ফলে ভারতীয় শেয়ারগুলি তাদের সবচেয়ে খারাপ সেশনের মধ্যে দিয়ে গিয়েছে এই সপ্তাহে। তারপর নির্বাচনের ফলাফলের আগের দিনই রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদ থেকে পদত্যাগ করলেন উর্জিত প্যাটেল। তার প্রভাবও পড়েছে ভারেতর স্টক মার্কেটে।












Click it and Unblock the Notifications