২০১৯ লোকসভা ভেটের বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ হতেই চাঙ্গা টাকার দর!
সপ্তদশ লোকসভা নির্বাচনের পর দিল্লির তখতে কে আসবে? তা নিয়ে বহুদিন ধরেই দেশ জুড়ে জল্পনা ছিল। এই আগ্রহ জল্পনার সঠিক উত্তর ২৩ মে পাওয়া যাবে।
সপ্তদশ লোকসভা নির্বাচনের পর দিল্লির তখতে কে আসবে? তা নিয়ে বহুদিন ধরেই দেশ জুড়ে জল্পনা ছিল। এই আগ্রহ জল্পনার সঠিক উত্তর ২৩ মে পাওয়া যাবে। যদিও তার আগে সপ্তম দফা ভোট মিটতেই একাধিক এক্সিট পোল-এর হিসেব জানিয়ে দিয়েছে এদেশ ফের একবার মোদী সরকারকেই পেতে চলেছে। এই ঘটনার পর থেকেই আজ সকালে ডলারের প্রেক্ষিতে চাঙ্গা হয়ে যায় টাকার দাম।

এক মার্কিন ডলারের প্রেক্ষিতে ৭৯ পয়সা বেড়ে টাকার দাম আপাতত দাঁড়িয়েছে ৬৯.৪৪ টাকায়। শুক্রবার মার্কিন ডলারের প্রেক্ষিতে টাকার দাম ছিল ৭০.২৩ টাকা। এরপর মাঝের কটা দিন পার হয়ে, দেশের লোকসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা আসবার পরই টাকার দাম চাঙ্গা হয়ে উঠতে শুরু করে।
এদিকে, শুধু টাকাই নয়, শেয়ার মার্কেটও এদিন সকাল থেকে বেশ ঝলমলে। এদিন বাজার খোলার সময় শুক্রবারের বন্ধ হওয়া থেকে ৯৬২.১২ পয়েন্ট বেশিতে খোলে। সেই সময় শেয়ার বাজার ছিল ৩৮,৮৯২.৮৯ পয়েন্টে। নিফটিও ২৮১.৬০ পয়েন্ট বেশিতে খোলে। বাজার শুরুর সময় নিফটি ছিল ১১৬৮৮.৮০ পয়েন্টে।












Click it and Unblock the Notifications