স্বস্তি মোদী সরকারের! দিনের শেষে দামি হল টাকা
বৃহস্পতিবার বাজার খোলার পরে টাকা দামে সর্বাধিক পতন হলেও, পরের দিকে টাকার দাম কিছুটা বাড়ে। বাজার বন্ধ হওয়ার সময় ডলার পিছু টাকার দাম ছিল ৭৪.১২ টাকা। গতকাল বাজার বন্ধের সময় টাকার দাম ছিল ৭৪.২২ টাকা।
বৃহস্পতিবার বাজার খোলার পরে টাকা দামে সর্বাধিক পতন হলেও, পরের দিকে টাকার দাম কিছুটা বাড়ে। বাজার বন্ধ হওয়ার সময় ডলার পিছু টাকার দাম ছিল ৭৪.১২ টাকা। গতকাল বাজার বন্ধের সময় টাকার দাম ছিল ৭৪.২২ টাকা। অর্থাৎ বুধবারের থেকে টাকার দাম দৃদ্ধি হয় ০.০৮%।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম হ্রাস টাকার দাম কমায় সাহায্য করেছে বলে মনে করছেন অনেকে। বেলা ২.১১ নাগাদ ডলার পিছু টাকার মূল্য ছিল ৭৪. ১৬ টাকা। এদিন বাজার খোলার সময় টাকার মূল্য ছিল ডলার পিছু ৭৪.৩১ টাকা। কিছুক্ষণের মধ্যেই তা গিয়ে দাঁড়ায় এযাবথ কালের মধ্যে সর্বনিম্নে। ডলার পিছু ৭৪.৪৬ টাকা।
ব্যবসায়ীদের মধ্যে মুদ্রাস্ফীতির আশঙ্কাও রয়েছে। শুক্রবার এই সম্পর্কিত রিপোর্ট প্রকাশ হওয়ার কথা রয়েছে।
এবছরে এখনও পর্যন্ত টাকার দাম কমেছে ১৪.৩%।
বুধবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছিল ২.২৫ শতাংশ। আর বৃহস্পতিবার কমেছে ১.৭ শতাংশ।












Click it and Unblock the Notifications