টাকার দামে রেকর্ড পতন! বর্হিবিশ্বের পরিস্থিতির মোকাবিলায় তৈরি ভারত, বললেন জেটলি
বৃহস্পতিবারেও কমল টাকার দাম। এযাবত যা সর্বনিম্ন। এদিন ডলার পিছু টাকার দাম দাঁড়ায় ৭২ টাকায়। এনিয়ে পরপর সাতদিন ধরে টাকার দামে পতন হল।
বৃহস্পতিবারেও কমল টাকার দাম। এযাবত যা সর্বনিম্ন। এদিন ডলার পিছু টাকার দাম দাঁড়ায় ৭২ টাকায়। এনিয়ে পরপর সাতদিন ধরে টাকার দামে পতন হল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিনের ওপর বাড়তি মাসুল চাপাতে পারেন। বৃহস্পতিবারের টাকার দামে পতনের কারণ এই গুজবের জেরে বলে জানা গিয়েছে।

২০১৬-র মে মাসের পর থেকে এটাই সব থেকে বেশি দিন ধরে পতন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার বেলা ১২.৪০ নাগাদ ডলার পিছু টাকার দাম ছিল ৭২.০৭ টাকা। বুধবারের থেকে এদিন টাকার দামে ০.৪০% পতন হয়েছে। বুধবার বাজার বন্ধ হওয়ার সময় টাকার দাম ছিল ৭১.৭৬ টাকা। বৃহস্পতিবার বাজার খোলার সময় টাকার দাম ছিল ৭১.৬৫ টাকা। পরে তা ৭১.০৮ টাকায় পৌঁছে যায়।
সোমবার ডলার পিছু টাকার দাম ছিল ৭১. ৪৩ টাকা। মঙ্গলবার তা কমে হয়েছিল ৭১ টাকা ৫৮ পয়সা।
অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন, সরকার গভীর ভাবে টাকার দামের পর্যালোচনা করছে। এপ্রসঙ্গে তুর্কির প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। তবে বিশ্বের যে কোনও জায়গায় যে কোনও পরিস্থিতি হোক না কেন, ভারত তার মোকাবিলায় তৈরি বলে মন্তব্য করেছেন তিনি।
বৈদেশিক মুদ্রার সঞ্চয়েও ভারত সুবিধাজনক জায়গায় রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।












Click it and Unblock the Notifications