৭৪ এর নিচে নামল অঙ্ক, একশোর ঘরের দিকে সোজা দৌড় টাকার
প্রতিদিনই ডলারের সাপেক্ষে কমে যাচ্ছে টাকার দাম। এদিন সর্বকালীন কমে দাঁড়াল ৭৪.১৩ টাকায়। টাকার দাম কমল ৫৫ পয়সা।
প্রতিদিনই ডলারের সাপেক্ষে কমে যাচ্ছে টাকার দাম। এদিন সর্বকালীন কমে দাঁড়াল ৭৪.১৩ টাকায়। টাকার দাম কমল ৫৫ পয়সা। বিদেশি মূলধনের নিঃসরণ ও কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতি বেড়ে যাওয়ার ভয়ে টাকার এভাবে অবনমন বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবারও টাকার দাম অনেকটা কমে গিয়েছিল। ২৪ পয়সা কমে তা শেষ অবধি থামে ৭৩.৫৮ টাকায়। তারপরে এদিন একেবারে ৫৫ পয়সা কমে এসে দাঁড়িয়েছে এক ডলারে ৭৪.১৩ টাকায়।
এদিন শেয়ার বাজারেও দারুণ ধস নেমেছে। সেনসেক্স ৭৯২ পয়েন্ট কমে ৩৪, ৩৭৬ এ নেমে এসেছে। নিফটিও ২৮৬ পয়েন্ট কমে ১০, ৩১৬ -এ এসে ঠেকেছে।












Click it and Unblock the Notifications