ফের পতন টাকার দামে! পুজোর আগেই টাকার দাম কোথায়, উঠছে প্রশ্ন
ফের পতন টাকার দামে। বৃহস্পতিবার বাজার খোলার পরেই টাকার দাম ৪৪ পয়সা পড়ে যায়। টাকার দাম দাঁড়ায় ডলার পিছু ৭৩.৭৭ টাকা। বুধবার ডলার পিছু টাকার মূল্য ছিল ৭৩.৩৩ টাকা।
ফের পতন টাকার দামে। বৃহস্পতিবার বাজার খোলার পরেই টাকার দাম ৪৪ পয়সা পড়ে যায়। টাকার দাম দাঁড়ায় ডলার পিছু ৭৩.৭৭ টাকা। বুধবার ডলার পিছু টাকার মূল্য ছিল ৭৩.৩৩ টাকা। বহির্বিশ্বে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়া, কারেন্ট অ্যাকাউন্টে ঘাটতি এবং নগদের বহির্গমনের ফলেই টাকার দামের এই পরিণতি বলে জানা গিয়েছে।

টাকার দামের পতনের ফলে আমদানিতে ডলারের চাহিদা বাড়ছে। অন্যদিকে, আমেরিকাতে বাড়ানো হয়েছে সুদের হার। যার প্রভাব পড়ছে ভারতীয় অর্থনীতিতে। বলছেন বিশেষজ্ঞরা।
রিজার্ভ ব্যাঙ্কের তরফে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে বিশ্বের বাজার থেকে ১০ বিলিয়ন ডলার ধার করার অনুমতি দেওয়া হয়েছে। যদিও অনেক বিশেষজ্ঞ বলছেন, সরকারের সর্বশেষ পদক্ষেপ কোনও প্রভাবই ফেলতে পারবে না। দেশের শেয়ার বাজারে পতন চলতে থাকবে। কেননা আমেরিকায় সুদের হার বাড়ানো হয়েছে, এবং বিশ্বের বাজারে বাড়ছে তেলের দাম।
বছরের শুরু থেকে ধরলে এখনও পর্যন্ত টাকার দাম ১৩% কমেছে।
অন্যদিকে আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য ৪ বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে।












Click it and Unblock the Notifications