অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে এবার সরব রূপা গঙ্গোপাধ্যায়! প্ল্যাকার্ড দেখিয়ে বলিউডের বিরুদ্ধে বিক্ষোভ

অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে এবার প্রতিবাদের সুর চড়ালেন বিজেপি নেত্রী তথা সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। বলিউড তোলপাড় করা এই ঘটনার তীব্র নিন্দা করেন তিনি। পরপর এই রকম ঘটনায় মুম্বই পুলিশকেও কাঠগড়ায় তুলতে ছাড়েননি অভিনেত্রী তথা বিজেপি সাংসদ।

বলিউডকে আক্রমণ

বলিউডকে আক্রমণ

বিজেপি সাংসদ তথা অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় আজ অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ নিয়ে মুখ খোলেন। বলিউডকে আক্রমণ করে তাঁর মত, বলি মহলে মহিলাদের দীর্ঘদিন ধরে অসম্মান করা হয়। এর আগে অভিনেতা সুশান্ত সিং রাজপুতে মৃত্যু মামলার ক্ষেত্রেও সরব হয়েছিলেন রূপা।

মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি মানুষকে মেরে ফেলছে

মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি মানুষকে মেরে ফেলছে

এদিন রূপা গঙ্গোপাধ্যায় বলেন, 'মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি মানুষকে মেরে ফেলছে। নেশাগ্রস্ত করে তুলছে। মহিলাদের অপমান করছে। কিন্তু এগুলির বিরুদ্ধে কেউ কোনও পদক্ষেপ করছে না। মুম্বই পুলিশ চুপ।' বলিউডে যৌন হেনস্থার অভিযোগগুলির সঠিক তদন্তের পাশাপাশি দোষীদের কঠোর শাস্তির দাবি জানান রূপা।

প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ

প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ

সংসদের বাইরে গান্ধীমূর্তির পাদদেশে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভও দেখান তিনি। প্ল্যাকার্ডে লেখা, মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি আর কত মেয়ের ইজ্জত নেবে? বলিউডের পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন অভিনেত্রী পায়েল ঘোষ। যদিও এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন অনুরাগ।

লোকসভার অন্দরেও তোলপাড় হয়

লোকসভার অন্দরেও তোলপাড় হয়

যৌন হেনস্থার এই বিষয়টি নিয়ে লোকসভার অন্দরেও তোলপাড় হয়। তবে অনুরাগের পাশে দাঁড়িয়েছেন অনুভব সিনহা, তিসকা চোপড়া , সুরভিন চাওলাসহ বলি মহলের একাংশ। অনুরাগের হয়ে মুখ খুলেছেন তাঁর প্রথম পক্ষের স্ত্রী আরতি বাজাজ এবং দ্বিতীয় পক্ষের প্রাক্তন স্ত্রী তথা অভিনেত্রী কলকি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+