ঠান্ডা লেগে জ্বর, কাবু অরবিন্দ কেজরিওয়াল
নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি: ঠান্ডা লেগে সর্দি-কাশি হয়েছিল আগেই। এ বার প্রচণ্ড জ্বরে কাবু হয়ে পড়লেন দিল্লির হবু মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ডাক্তাররা তাঁকে বিশ্রামের পরামর্শ দিলেও তিনি তাতে রাজি হননি।
ঠান্ডা লাগার ধাত কেজরিওয়ালের রয়েছে বরাবরই। ভোটের আগে প্রচার সেরে বাড়ি ফিরতেন রাত করে। আর তাতে ঠান্ডা লেগে যায়। সর্দি-কাশির পাশাপাশি গলাতেও ব্যথা হয়। তাই তিনি মাফলার জড়িয়ে রাখছিলেন সর্বক্ষণ। গতকাল রাত থেকে ধুম জ্বর আসে। গা গরমের পাশাপাশি হাত-পায়ে ব্যথাও রয়েছে তাঁর। জ্বর তাড়াতে খেতে হচ্ছে অ্যান্টি-বায়োটিক।

অসুস্থ শরীর নিয়েই তিনি দেখা করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং প্রমুখের সঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications