অসমের সভা থেকেও দুর্নীতি নিয়ে আক্রমণ! দেশকে অনুপ্রবেশকারী মুক্ত করতে চান, বললেন মোদী
এনআরসি আগে প্রয়োগ করা হয়নি। এখন সুপ্রিম কোর্টের নজরদারিতে সরকার কাজ করছে অসমে সভায় এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে তাঁর অভিযোগ নাগরিকত্ব বিল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে।
এনআরসি আগে প্রয়োগ করা হয়নি। এখন সুপ্রিম কোর্টের নজরদারিতে সরকার কাজ করছে অসমে সভায় এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে তাঁর অভিযোগ নাগরিকত্ব বিল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। যাঁরা ঠাণ্ডা ঘরে বসে থাকেন তাঁরাই গুজব ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী।
|
এনআরসি ইস্যু
এনআরসি আগে প্রয়োগ করা হয়নি। এখন সুপ্রিম কোর্টের নজরদারিতে সরকার কাজ করছে অসমে সভায় এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
|
ইস্যু নাগরিকত্ব বিল
তাঁর অভিযোগ নাগরিকত্ব বিল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। যাঁরা ঠাণ্ডা ঘরে বসে থাকেন তাঁরাই গুজব ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এনডিএ সরকার উত্তর-পূর্বের সংস্কৃতি, সম্পদ এবং ভাষার রক্ষায় পুরোপুরি তৈরি। দেশকে অনুপ্রবেশকারী মুক্ত করার আহ্বান জানিয়েছেন আহ্বান জানিয়েছেন তিনি।
|
দুর্নীতি নিয়ে আক্রমণ
মোদী বলেন, চৌকিদার দুর্নীতি রোধে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগেকার সরকারগুলি দুর্নীতিকে স্বাভাবিক বলেই ধরে নিয়ে কাজ চালিয়েছে। কিন্তু তারা দুর্নীতিকে নির্মুল করতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
|
অসমে উন্নয়ন
প্রধানমন্ত্রী বলেন দেশের তেল ও প্রাকৃতিক গ্যাসের কেন্দ্র হল অসম। গত চার বছরে ১৪ হাজার কোটির প্রকল্প হয়েছে অসমে।












Click it and Unblock the Notifications