শাসক পক্ষ সাম্প্রদায়িক শক্তিকে উৎসাহ দিচ্ছে! মহারাষ্ট্রের বিজেপি-সেনা জোটকে নিশানা শারদ পাওয়ারের

শাসক পক্ষ সাম্প্রদায়িক হিংসাকে (Communal Clash) উৎসাহিত করছে। মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় সাম্প্রতিক হিংসার প্রেক্ষিতে বিজেপি- শিবসেনা সরকারকে এই ভাষাতেই নিশানা করলেন এনসিপি প্রধান শারদ পাওয়ার (sharad pawar)। তিনি বলেন, শাসকের উচিত শান্তি ও আইনশৃঙ্খলা নিশ্চিত করা।

সম্ভাজিনগরে এক সাংবাদিক সম্মেলনে পাওয়ার (sharad pawar) বলেন, মোবাইলে যাওয়া কিছু বার্তার ওপরে ভিত্তি করে আহমেদনগর এবং কোলাপুরে সাম্প্রদায়িক সংঘর্ষের (Communal Clash) ঘটনা ঘটেছে। এই ধরনের বার্তা ছড়িয়ে পড়ার পিছনে ক্ষমতাসীন জোটের হাত থাকার ব্যাপারেও ইঙ্গিত করেন তিনি। পাওয়ার বলেন, ক্ষমতাসীন জোট এই ধরনের কাজে উৎসাহ দিচ্ছে।

image of sharad pawar

মহারাষ্ট্র স্ট্রংম্যান বলেন, শাসকই যদি রাস্তায় নেমে মারতে শুরু করে এবং দুই সম্প্রদায়ের মধ্যে শত্রুতা তৈরি করে, তা রাষ্ট্রের জন্য মোটেও ভাল নয়। তবে এইসব ঘটনা রাজ্যের কিছু এলাকায় সীমাবদ্ধ থাকার সন্তোষ প্রকাশ করেন তিনি।

তবে শারদ পাওয়ার (sharad pawar) বলেন, তিনি টিভিতে দেখেছেন, ঔরঙ্গাবাদে কেউ ঔরঙ্গজেবের ছবি দেখিয়েছে। তাহলে এই বিষয় নিয়ে পুনেতে সংঘর্ষের Communal Clash) অর্থ কী, সেই প্রশ্নও তোলেন তিনি। তিনি বলেন, ওড়িশা-সহ অন্য রাজ্যে গির্জার ওপরে হামলা হয়েছে। এর পিছনে কোনও ব্যক্তি নয়, আদর্শ কাজ করে। তবে তা সমাজের জন্য ভাল নয়।

image of sharad pawar

উল্লেখ করা প্রয়োজন, মঙ্গলবার আহমেদনগরে একটি সমাবেশের পরে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। অন্যদিকে কোলাপুরে এদিন মুঘল সম্রাট ঔরঙ্গজেবকে নিয়ে আপত্তিকর বার্তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ করে বনধের ডাক দেয় হিন্দু সংগঠনগুলি।

শুধু শারদ পাওয়ার (Sharad Pawar) নন, মহারাষ্ট্রের সাম্প্রতিক ঘটনার (Communal Clash) প্রেক্ষিতে রাজ্য কংগ্রেস সভাপতি নানা পাটোলে স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের পদত্যাগ দাবি করেছেন। তিনি প্রশ্ন তোলেন, রাজ্যে প্রতিদিন দাঙ্গা হওয়ার পরে মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেন। রাজ্যে আইনের শাসন নেই বলেও অভিযোগ করেন তিনি।

image of sharad pawar

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান বিজেপির বিরুদ্ধে দাঙ্গা ও সাম্প্রদায়িক হিংসার উসকে দেওয়ার অভিযোগ করেছেন। তিনি বলেছেন, এই ধরনের ঘটনাগুলি নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে। অন্যদিকে বিরোধী দলনেতা অজিত পাওয়ার বলেছেন এই ধরনের ঘটনার মাস্টার মাইন্ডকে সামনে আনা দরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+