করোনা ভাইরাস লকডাউন ৩! আপনার জেলার রাস্তায় যাতায়াতের নিয়ম
৪ এপ্রিল থেকে আরও ১৪ দিনের জন্য বাড়ানো হয়েছে করোনা লকডাউনের সময়। তবে সেই লকডাউন আগের মতো কঠিন হবে না বলেও সরকারি তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে। কেন্দ্রের তরফে অবরুদ্ধ থাকা দেশকে ধাপে ধাপে মুক্তি দেওয়া
৪ এপ্রিল থেকে আরও ১৪ দিনের জন্য বাড়ানো হয়েছে করোনা লকডাউনের সময়। তবে সেই লকডাউন আগের মতো কঠিন হবে না বলেও সরকারি তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে। কেন্দ্রের তরফে অবরুদ্ধ থাকা দেশকে ধাপে ধাপে মুক্তি দেওয়ার কথা জানানো হয়েছে।

নিষেধাজ্ঞা তিনটি জোনে ভাগ
কেন্দ্রের তরফে লকডাউনের নিষেধাজ্ঞাকে তিনভাগে ভাগ করা হয়েছে। রেডজোনে সব কিছুই বন্ধ রাখা হবে। অরেঞ্জ জোন, যেখানে করোনা ভাইরাস নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। আর গ্রিন জোন করোনা ভাইরাসের কোনও হদিশ নেই।

বন্ধ ট্রেন, বিমান চলাচল
সরকারি তরফে বড় সংখ্যায় কারখানা খোলার জন্য অনুমতি দেওয়া হয়েছে। তবে বিমান কিংবা ট্রেন চলাচল এখনই শুরু হচ্ছে না। তবে দেশের বিভিন্ন জায়গায় আটকে পড়া পরিযায়ী শ্রমিক ও ছাত্রছাত্রীদের ফিরিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি এই তালিকার বাইরে রাখা হয়েছে।
রাজ্যের মধ্যে এক জেলা থেকে অন্য জেলায় এখনও বাস চলাচলের অনুমতি দেওয়া হয়নি। তবে মাল পরিবহণ এবং চিকিৎসা সংক্রান্ত বিষয় এই তালিকার অন্তর্ভুক্ত নয়।

তিন জোনে গাড়ি চলাচলের অনুমতিতে বিভাজন
রেড জোনের ক্ষেত্রে নিজের চারচাকার গাড়িতে চালক ছাড়া ২ জনকে বসার অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে দুচাকার গাড়ির ক্ষেত্রে একজনকে বসার অনুমতি দেওয়া হয়েছে।
ওরেঞ্জ জোনে ট্যাক্সি ও ক্যাব চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে ক্যাবে চালক ছাড়া একজনকেই নেওয়া যাবে।
গ্রিন জোনে বাসে ৫০ শতাংশ যাত্রী নেওয়া যাবে। অন্যদিকে বাস ডিপোগুলোতেই ৫০ শতাংশের বেশি বাস থাকবে না।












Click it and Unblock the Notifications