মোদী, শাহ বললেও আরটিআই-এ মিলল না টুকরে টুকরে গ্যাং এর তথ্য! বিপাকে পড়তে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে শোনা গিয়েছিল টুকরে টুকরে গ্যাং-এর কথা। কিন্তু এনিয়ে আরটিআই দাখিল হতেও উঠে এল অন্য কথা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে শোনা গিয়েছিল টুকরে টুকরে গ্যাং-এর কথা। কিন্তু এই নিয়ে আরটিআই দাখিল হতেও উঠে এল অন্য কথা। আরটিআই-এর উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, টুকরে টুকরে গ্যাং নিয়ে তাদের কাছে কোনও তথ্যই নেই।

তথ্য নেই সরকারের কাছে
সৈকত গোখলে নামে এক ব্যক্তি এই আরটিআই দাখিল করেছিলেন। তাঁকে একলাইনের উত্তরে জানানো হয়েছে, টুকরে টুকরে গ্যাং নিয়ে কোনও তথ্য নেই সরকারের কাছে। প্রায় একমাস অপেক্ষা করার পর আরটিআই-এর উত্তর পেয়েছেন তিনি।

উল্লেখ করেছিলেন অমিত শাহ
সূত্রের খবর, এই আরটিআই পাওয়া পর বিপাকে পড়ে যান স্বরাষ্ট্রমন্ত্রকের কর্তারা। কেননা দিন কয়েক আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী টিভিতে টুকরে টুকরে গ্যাং-এর কথা উল্লেখ করেছিলেন। এই দল ভারতে ভাঙার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছিলেন অমিত শাহ। সিএএ বিরোধী বিক্ষোভ নিয়ে মন্তব্য করতে গিয়ে গিয়ে কংগ্রেস এবং টুকরে টুকরে গ্যাং-এর বিরুদ্ধে ভারত ভাঙার চক্রান্চের উল্লেখ করেছিলেন তিনি। যদিও এই সংক্রান্ত কোনও কথা উল্লেখ নেই কেন্দ্রীয় কোনও গোয়েন্দা সংস্থার কাছে।

এবার নির্বাচন কমিশের কাছে আবেদন
আরটিআই-এর আবেদনকারী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এবার তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাবেন। কেননা তিনি সম্প্রতি বলেছিলেন টুকরে টুকরে গ্যাম-এর সদস্যদের শাস্তি দিতে হবে।

জেএনইউ-এর স্লোগান থেকে উৎপত্তি
গত বছরের ২৬ ফেব্রুয়ারি দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের স্লোগান থেকে এই টুকরে টুকরে গ্যাং-এর উৎপত্তি। সেখানে ভারত বিরোধী স্লোগান উঠেছিল। তারপর থেকেই টুকরে টুকরে গ্যাং কথাটি চালু হয়ে যায়। যদিও দিল্লি পুলিশ এখনও বিষয়টি নিয়ে কোনও ব্যবস্থাই নিতে পারেনি।












Click it and Unblock the Notifications