গুলিতে মৃত আরএসএস কর্মী! যোগী রাজ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন
যোগীর রাজ্যেই গুলিতে নিহত আরএসএস কর্মী। উত্তর প্রদেশের ফিরোজাবাদে বাইকে আসা আততায়ীরা সন্দীপ শর্মা নামে ওই কর্মীকে গুলি করে হত্যা করে।
যোগীর রাজ্যেই গুলিতে নিহত আরএসএস কর্মী। উত্তর প্রদেশের ফিরোজাবাদে বাইকে আসা আততায়ীরা সন্দীপ শর্মা নামে ওই কর্মীকে গুলি করে হত্যা করে।

পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে জেলার সরকারি হাসপাতালে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
আগ্রা জোনের আইজি রাজা শ্রীবাস্তব জানিয়েছেন খুব তাড়াতাড়ি অভিযুক্তদের ধরা হবে। তিনি জানিয়েছেন, অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। খুব তাড়াতাড়ি অভিযুক্তদের ধরা হবে। যদিও ঘটনাটি নিয়ে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।
এর আগে বাম শাসিত কেরলে আরএসএস কর্মীদের ওপর হামলার ঘটনা সামনে এসেছে বারবার। সেইসব ঘটনায় সেখানকার বাম সরকারকেই দায়ী করেছিল আরএসএস। এবার যোগী রাজ্যে আরএসএস কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা।












Click it and Unblock the Notifications